অপরাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক

স্কুলছাত্রীর নগ্ন ভিডিও চিত্র ধারণ; যুবক গ্রেফতার

বগুড়া : বগুড়ার শেরপুর উপজেলায় এক স্কুলছাত্রীর নগ্ন ভিডিও চিত্র ধারণ করার অভিযোগে আব্দুল খালেক (২২) নামের এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২২ সেপ্টেম্বর) সকালে অভিযান চালিয়ে পুলিশ নিজ বাড়ি থেকে আব্দুল খালেককে গ্রেফতার করে। আব্দুল খালেক উপজেলার গাড়ীদহ ইউনিয়নের বনমরিচা গ্রামের জামাল ফকিরের ছেলে।

স্কুলছাত্রীর বাবা জানান, তার মেয়ে স্থানীয় হাপুনিয়া মহাবাগ হাইস্কুলে ষষ্ঠ শ্রেণীতে পড়ে। স্কুলে আসা-যাওয়ার পথে বখাটেরা নানাভাবে তার মেয়েকে উত্যক্ত করে আসছিল। আব্দুল খালেকসহ ওই বখাটেরা গোসল করার সময় তার মেয়ের ভিডিও ধারণ করে সোমবার (১৯ সেপ্টেম্বর) তা ইন্টারনেটে প্রকাশ করে।

এ ঘটনায় ওই স্কুলছাত্রীর বাবা বৃহস্পতিবার দুপুরে বাদী হয়ে খালেকসহ ৩ জনকে অভিযুক্ত করে থানায় একটি মামলা দায়ের করেন। অপর অভিযুক্তরা হলো- বনমরিচা গ্রামের কাবিল মন্ডলের ছেলে রানা (২৪) ও খানপুর ইউনিয়নের দশশিকা পাড়ার আব্দুল খালেকের ছেলে রবিন (২২)।

শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান এরফান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

Tag :

সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো

স্কুলছাত্রীর নগ্ন ভিডিও চিত্র ধারণ; যুবক গ্রেফতার

আপডেট টাইম : ০৪:৩০:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ সেপ্টেম্বর ২০১৬