অপরাহ্ন, শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ২৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo পাটগ্রামে দবির উদ্দিন চিকিৎসা সহায়তা ফাউন্ডেশনের নগদ সহায়তা প্রদান Logo পাটগ্রামে ইহসান ইয়ুথ সার্কেলের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি Logo কায়েতপাড়ায় বসতভিটা রক্ষার দাবিতে ১০ গ্রামের মানুষের থানায় গণঅভিযোগ Logo পাটগ্রামে জমি নিয়ে বিরোধে প্রতিপক্ষের হামলা, নারীসহ আহত ৪ Logo পাটগ্রামে রাস্তা ভেঙে চলাচল বন্ধ প্রায় দুই হাজার পরিবারের চলাচলে দুর্ভোগ Logo কুষ্টিয়ায় শিশুকে বলাৎকারের অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার Logo জুলাই গণঅভ্যুত্থান দিবস আজ Logo পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ Logo নারায়ণগঞ্জ এলজিইডিতে আহসানুজ্জামানের দুর্নীতির অভিযোগ Logo গণপূর্তে খালেকুজ্জামান সিন্ডিকেটের ‘রাজত্ব’ দেখার যেনো কেউ নেই

৬৮ দিন উপবাসের পর ১৩ বছরের কিশোরি মারা গেল

ভারতের হায়দ্রাবাদে জৈন ধর্মাবলম্বী ১৩ বছর বয়সী এক কিশোরি ৬৮ দিন উপবাসের পর হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা গেছে। জৈন ধর্মের পবিত্র সময় ‘চৌমাসা’ (জুলাই থেকে অক্টোবর) পরব পালনে উপবাস করেছিল অষ্টম শ্রেণির শিার্থী আরাধনা, জানিয়েছে এনডিটিভি। আরাধনার পরিবার জানিয়েছে, ৬৮ দিন উপবাস শেষ করার দুই দিন পর তাকে হাসপাতালে ভর্তি করা হয়, সেখানে সে মারা যায়। এই উপবাসের সময় পুরোপুরি অভুক্ত থেকে কঠিন আত্মত্যাগ করতে হয়। এ সময় পানি পানও করা যায় না। তবে সাধারণত বেশি বয়সীরাই এ ধরনের আত্মত্যাগের উপবাসে বসে থাকেন। আরাধনাদের পরিবারের জুয়েলারি ব্যবসা এবং সেকেন্দ্রাবাদে একটি দোকান আছে। স্কুল ছেড়ে পরিবারের লোকজন কেন তাকে উপবাসে বসার অনুমতি দিল তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। লতা জৈন নামে জৈন সম্প্রদায়ের এক সদস্য এই মৃত্যুর ঘটনাকে ‘খুন না হলেও আত্মহত্যা’ বলে অভিহিত করেছেন। শিশু অধিকার রা আন্দোলনকারী শান্তা সিনহা বলেছেন, এ বিষয়ে শিশু অধিকার রা কমিশনের পদপে নেওয়া উচিত এবং মামলা করা উচিত। আরাধনাদের পরিবারের ঘনিষ্ঠ সূত্রগুলো জানিয়েছে, আরাধনা এর আগেও ৪১ দিন উপবাসে কাটিয়ে ছিলেন, তখন তার কিছু হয়নি। প্রকাশিত উপবাসে বসা অবস্থায় আরাধনার বিভিন্ন ছবিতে তাকে নববধূর পোশাকে দেখা গেছে। এ সময় তার পাশে অনেক মানুষ উপস্থিত ছিলেন। আরাধনার শেষকৃত্যে অন্তত ৬০০ মানুষ উপস্থিত ছিলেন। আরাধনাকে ‘তাপসী’ অভিহিত করেছেন তারা।

Tag :
জনপ্রিয় সংবাদ

পাটগ্রামে দবির উদ্দিন চিকিৎসা সহায়তা ফাউন্ডেশনের নগদ সহায়তা প্রদান

৬৮ দিন উপবাসের পর ১৩ বছরের কিশোরি মারা গেল

আপডেট টাইম : ০৪:১৮:৪৩ অপরাহ্ন, শনিবার, ৮ অক্টোবর ২০১৬