অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo পাটগ্রামে ক্যাশলেস ব্যাংকিং ও বাংলা কিউআর সেবা সম্প্রসারণে এনসিসি ব্যাংকের সচেতনতামূলক কর্মসূচি Logo সাংবাদিকদের নিরাপত্তা নিয়ে ‘ঢাকা মেট্রোপলিটন প্রেস ক্লাব’-এর গভীর উদ্বেগ; বিশেষ সুরক্ষা আইনের দাবি Logo গোপালগঞ্জে আইজিপি, এসআরবি ও বিজিবি মহাপরিচালক Logo বৈদ্যুতিক মিটার বিস্ফোরিত হয়ে বসতবাড়িতে আগুন, ক্ষতি অন্তত ১০ লাখ টাকা Logo আয়ুর্বেদিক শিল্প সমিতির (বামা) নেতার বিরুদ্ধে সদস্যপদ দেয়া ও অনুষ্ঠানের নামে অর্থ হাতিয়ে নেয়ার অভিযোগ Logo পাটগ্রাম শহরে অটোর দাপট, যানজটে নাকাল নগরবাসী Logo ট্রেনের ইঞ্জিন বিকল, চার ঘণ্টা ভোগান্তিতে ছয় শতাধিক যাত্রী Logo ১৯ নভেম্বর লালমনিরহাটে আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, ‘আলোকিত লালমনিরহাট’ কর্মসূচি পরিদর্শন করবেন Logo পাটগ্রামে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ Logo ৭ নভেম্বর: বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এক অবিস্মরণীয় দিন

সিরিজটা এখনও জিততে পারি : খালেদ মাহমুদ

ইংল্যান্ডের বিপে সিরিজের প্রথম ওয়ানডেতে জয়ের খুব কাছে গিয়ে তালগোল পাকিয়ে হেরেছে বাংলাদেশ। ৩১০ রানের টার্গেটে ব্যাটিংয়ে নামা বাংলাদেশের শেষ ৫২ বলে দরকার ছিল ৩৯ রান, হাতে ৬ উইকেট। অথচ আর ১৭ রান যোগ হতেই ২৮৮ রানে বাংলাদেশ অলআউট ম্যাচের ১৩ বল আগে। প্রথম ওয়ানডেতে ২১ রানে বাংলাদেশ নাটকীয়ভাবে হারের পরও দলের ম্যানেজার খালেদ মাহমুদ সুজন মনে করেন সব শেষ হয়ে যায়নি। তার মতে এখনও ২-১ এ সিরিজ জেতা সম্ভব। শনিবার (০৮ অক্টোবর) টিম হোটেল রেডিসনে সংবাদ মাধ্যমকে খালেদ মাহমুদ বলেন, ‘এই সিরিজটা থেকে এখনও অনেক কিছু পাওয়ার আছে। ১-০ তে পিছিয়ে থাকলেও সিরিজটা ২-১ হতে পারে। এই বিশ্বাসটা টিমের সবার মধ্যেই আছে। বাকিটা আমরা ম্যাচ কতটা ধরতে পারি, কত ভালো করতে পারি। এ ধরনের ম্যাচে চাপ থাকবেই কারণ তারাও প্রফেশনাল দল। ওয়ানডে দল হিসেবে দারুণ ভালো দল। আমরা বিশ্বাস করি সিরিজটা এখনও জিততে পারি।’ প্রথম ম্যাচের হার টিম ম্যানেজম্যান্টে হতাশা ছড়ালেও খালেদ মাহমুদের মতে ছোটখাট ভুলগুলো নিয়ে পরের ম্যাচে নতুন উদ্যোমে লড়াই করবে বাংলাদেশ, ‘আমরা তো দারুণ একটা ম্যাচ খেলেছি। খেলায় জয়-পরাজয় আছে। শেষ মুহূর্তে আমরা হয়তো চাপটা নিতে পারিনি। গতকালের পর না, প্রথম থেকেই আমাদের বিশ্বাস ছিল ইংল্যান্ডকে হারানো মতো দল এখন আমরা। গতকালের পর আত্মবিশ্বাস বাড়বে আমাদের। ছোটখাট যে ভুলগুলো ছিল তা থেকে শিা নিয়ে নতুন উদ্যোমে খেলাবো, নিঃসন্দেহে জয়ের জন্যই খেলবে বাংলাদেশ।’

Tag :
জনপ্রিয় সংবাদ

পাটগ্রামে ক্যাশলেস ব্যাংকিং ও বাংলা কিউআর সেবা সম্প্রসারণে এনসিসি ব্যাংকের সচেতনতামূলক কর্মসূচি

সিরিজটা এখনও জিততে পারি : খালেদ মাহমুদ

আপডেট টাইম : ০৪:২৯:০৮ অপরাহ্ন, শনিবার, ৮ অক্টোবর ২০১৬