অপরাহ্ন, শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo পাটগ্রামে দবির উদ্দিন চিকিৎসা সহায়তা ফাউন্ডেশনের নগদ সহায়তা প্রদান Logo পাটগ্রামে ইহসান ইয়ুথ সার্কেলের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি Logo কায়েতপাড়ায় বসতভিটা রক্ষার দাবিতে ১০ গ্রামের মানুষের থানায় গণঅভিযোগ Logo পাটগ্রামে জমি নিয়ে বিরোধে প্রতিপক্ষের হামলা, নারীসহ আহত ৪ Logo পাটগ্রামে রাস্তা ভেঙে চলাচল বন্ধ প্রায় দুই হাজার পরিবারের চলাচলে দুর্ভোগ Logo কুষ্টিয়ায় শিশুকে বলাৎকারের অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার Logo জুলাই গণঅভ্যুত্থান দিবস আজ Logo পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ Logo নারায়ণগঞ্জ এলজিইডিতে আহসানুজ্জামানের দুর্নীতির অভিযোগ Logo গণপূর্তে খালেকুজ্জামান সিন্ডিকেটের ‘রাজত্ব’ দেখার যেনো কেউ নেই

মোহাম্মদপুরে তরুণের হাত বাঁধা ঝুলন্ত লাশ উদ্ধার

রাজধানীর মোহাম্মদপুরের কাটাসুর এলাকায় একটি টিনশেড বাড়ি থেকে আজিজুল হক হৃদয় (১৮) নামের এক তরুণের হাত বাঁধা ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার বেলা ১টার দিকে মরদেহ উদ্ধার করা হয়।

হৃদয়ের বাবার নাম সবুজ মিয়া। তাঁর মা বাংলাদেশ মেডিকেল কলেজ হাসপাতালে আয়ার কাজ করেন।

মোহাম্মাদপুর থানার উপপরিদর্শক (এসআই) রাজীব মিয়া জানান, সংবাদ পেয়ে মোহাম্মদপুরের কাটাসুরের শেরেবাংলা রোডের টিনশেডের বাড়ি থেকে হৃদয়ের মরদেহ উদ্ধার করা হয়। এ সময় ঝুলন্ত অবস্থায় তাঁর হাত সামনের দিকে বাঁধা ছিল।

এসআই রাজীব আরো জানান, যেহেতু হৃদয়ের হাত বাঁধা ছিল, এটি আত্মহত্যা নাকি অন্য কিছু ময়নাতদন্তের প্রতিবেদন হাতে এলে বোঝা যাবে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে।

Tag :
জনপ্রিয় সংবাদ

পাটগ্রামে দবির উদ্দিন চিকিৎসা সহায়তা ফাউন্ডেশনের নগদ সহায়তা প্রদান

মোহাম্মদপুরে তরুণের হাত বাঁধা ঝুলন্ত লাশ উদ্ধার

আপডেট টাইম : ০২:১৮:০৭ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অক্টোবর ২০১৬