অপরাহ্ন, রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo “বাঙ্গরা বাজার থানা সমিতি-ঢাকা’র নির্বাচন সভাপতি মোমেন, সাধারণ সম্পাদক আবির Logo পাটগ্রামে দবির উদ্দিন চিকিৎসা সহায়তা ফাউন্ডেশনের নগদ সহায়তা প্রদান Logo পাটগ্রামে ইহসান ইয়ুথ সার্কেলের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি Logo কায়েতপাড়ায় বসতভিটা রক্ষার দাবিতে ১০ গ্রামের মানুষের থানায় গণঅভিযোগ Logo পাটগ্রামে জমি নিয়ে বিরোধে প্রতিপক্ষের হামলা, নারীসহ আহত ৪ Logo পাটগ্রামে রাস্তা ভেঙে চলাচল বন্ধ প্রায় দুই হাজার পরিবারের চলাচলে দুর্ভোগ Logo কুষ্টিয়ায় শিশুকে বলাৎকারের অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার Logo জুলাই গণঅভ্যুত্থান দিবস আজ Logo পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ Logo নারায়ণগঞ্জ এলজিইডিতে আহসানুজ্জামানের দুর্নীতির অভিযোগ

বৈঠকে শেখ হাসিনা-শি জিনপিং

ডেস্ক: প্রধানমন্ত্রী কার্যালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও চিনের রাষ্ট্রপতি শি জিনপিং বৈঠকে বসেছেন। আজ শুক্রবার বেলা ২টা ৫৮ মিনিটে প্রধানমন্ত্রী কার্যালয়ের টাইগার গেটে রাষ্ট্রপতি শি জিনপিং এসে পৌঁছান। এ সময় শেখ হাসিনা রাষ্ট্রপতিকে অভ্যর্থনা জানান। এরপরে শেখ হাসিনা ও জিনপিংয়ের মধ্যে একান্ত বৈঠক হয়। এরপরে তারা দ্বিপক্ষীয় বৈঠকে মিলিত হন।

আনুষ্ঠানিক বৈঠক শেষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও চিনের প্রেসিডেন্ট শি জিনপিং কয়েকটি চুক্তি ও সমঝোতা স্মারকে স্বাক্ষর করবেন জানা গেছে।

বাংলাদেশে ২২ ঘণ্টার রাষ্ট্রীয় সফরে চিনের প্রেসিডেন্ট শি জিনপিং আজ দুপুর পৌনে ১২টার দিকে ঢাকায় এসে পৌঁছান। এ সময় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে রাষ্ট্রপতি আবদুল হামিদ, তিন বাহিনী প্রধান এবং মন্ত্রিসভার সদস্যরা শুভেচ্ছা জানান। পরে হোটেল লা মেরিডিয়ানে মধ্যাহ্নভোজ শেষে তিনি প্রধানমন্ত্রীর কার্যালয়ে যান।

উল্লেখ্য, ৩০ বছর পর চিনের কোনো প্রেসিডেন্ট ঢাকা আসলেন। ঢাকায় ২২ ঘণ্টা অবস্থান করে শনিবার বিকেলে ভারতের গোয়ার উদ্দেশ্যে ঢাকা ছাড়বেন তিনি। জিনপিংয়ের এই সফরে তার সঙ্গে রয়েছে ২২০ জনের একটি প্রতিনিধি দল।

Tag :
জনপ্রিয় সংবাদ

“বাঙ্গরা বাজার থানা সমিতি-ঢাকা’র নির্বাচন সভাপতি মোমেন, সাধারণ সম্পাদক আবির

বৈঠকে শেখ হাসিনা-শি জিনপিং

আপডেট টাইম : ০২:৩৮:৩০ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অক্টোবর ২০১৬