অপরাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক

বাগেরহাটে জেএমবিদের বিরুদ্ধে মামলা

বাগেরহাট : বাগেরহাটের কচুয়ায় অস্ত্র ও হাতবোমাসহ গ্রেফতার জেএমবির চার সদস্যের বিরুদ্ধে পৃথক চারটি মামলা দায়ের করা হয়েছে।

মঙ্গলবার (২৬ অক্টোবর) দুপুরে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ ও কচুয়া থানা পুলিশ মামলা চারটি দায়ের করেন। এ মামলায় গ্রেফতার চারজনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ৬/৭ জনকে আসামি করা হয়েছে।

গ্রেফতাররা হলেন- কচুয়া উপজেলার কাকারবিল গ্রামের বেদারউদ্দিন মোল্লার ছেলে আকাশ মোল্লা ওরফে বাবু (১৯), পিরোজপুর সদর উপজেলার মাছিমপুর দক্ষিণ শেখপাড়া গ্রামের আব্দুল হাই শেখের ছেলে হাবিবুল্লাহ শেখ (১৯), একই জেলার নাজিরপুর উপজেলার রঘুনাথপুর খেজুরতলা গ্রামের লোকমান ফরাজীর ছেলে কবিরুল ফরাজী (২৬) ও মঠবাড়িয়া উপজেলার সোনাখালী গ্রামের আলম হাওলাদারের ছেলে মিজানুর রহমান হাওলাদার (২৮)।

কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবিরুল ইসলাম জানান, এ ঘটনায় পুলিশ পৃথক চারটি মামলা করেছে। এর মধ্যে পুলিশের উপর হামলার ঘটনায় কচুয়া থানার উপ-পরিদর্শক (এসআই) আনসার উদ্দিন একটি এবং ইলেক্ট্রনিক সামগ্রী (ডিভাইস), অস্ত্র আইন ও বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক তিনটি মামলা করা হয়েছে। মামলা দায়েরের পর গ্রেফতারকৃত জঙ্গিদের আদালতে পাঠানো হয়েছে।

উল্লেখ্য, সোমবার গভীর রাতে বাগেরহাটের কচুয়ায় জেএমবির আস্তানায় অভিযান চালিয়ে পুলিশ চার জেএমবি সদস্যকে অস্ত্র ও হাতবোমাসহ গ্রেফতার করে। এ সময় জেএমবির ছোড়া বোমায় তিন পুলিশ সদস্য আহত হয়েছেন। সেখান থেকে একটি রিভলবার, দুটি গুলি ও পাঁচটি হাতবোমা উদ্ধার করা হয়েছে।

Tag :

সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো

বাগেরহাটে জেএমবিদের বিরুদ্ধে মামলা

আপডেট টাইম : ০৩:৩৭:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ অক্টোবর ২০১৬