পূর্বাহ্ন, শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ২৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo পাটগ্রামে দবির উদ্দিন চিকিৎসা সহায়তা ফাউন্ডেশনের নগদ সহায়তা প্রদান Logo পাটগ্রামে ইহসান ইয়ুথ সার্কেলের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি Logo কায়েতপাড়ায় বসতভিটা রক্ষার দাবিতে ১০ গ্রামের মানুষের থানায় গণঅভিযোগ Logo পাটগ্রামে জমি নিয়ে বিরোধে প্রতিপক্ষের হামলা, নারীসহ আহত ৪ Logo পাটগ্রামে রাস্তা ভেঙে চলাচল বন্ধ প্রায় দুই হাজার পরিবারের চলাচলে দুর্ভোগ Logo কুষ্টিয়ায় শিশুকে বলাৎকারের অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার Logo জুলাই গণঅভ্যুত্থান দিবস আজ Logo পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ Logo নারায়ণগঞ্জ এলজিইডিতে আহসানুজ্জামানের দুর্নীতির অভিযোগ Logo গণপূর্তে খালেকুজ্জামান সিন্ডিকেটের ‘রাজত্ব’ দেখার যেনো কেউ নেই

মায়ের অনুমতিতে বাবা-ছেলে ধর্ষণ করত যমজ শিশুকে!

প্রায় প্রতিদিনই নাবালক ছেলেকে নিয়ে প্রতিবেশী এক ব্যক্তি চলে আসত তাদের বাড়িতে। তাদের দেখেই ভয়ে কুঁকড়ে ঘরের কোণায় লুকিয়ে পড়ত ৯ বছরের যমজ দুই বোন।

কিন্তু তাতেও রেহাই মিলত না। কখনও ওই প্রতিবেশী নাবালক ছেলেটি তো কখনও তার বাবা লাগাতার ধর্ষণ করত তাদের।

টানা এক বছর ধরে এভাবেই বাবা-ছেলের যৌন নির্যাতনের শিকার হয় ওই দুই শিশু। এবং নারকীয় এই ঘটনা নাকি ঘটত বাচ্চা দু’টির মায়ের অনুমতিতেই! মায়ের চোখের সামনেই!

বৃহস্পতিবার গৃহশিক্ষকের তৎপরতায় ওই শিশুদের উদ্ধার করেছে পুলিশ। হায়দরাবাদের মেলারদেবপল্লীর ঘটনা।

পুলিশ জানিয়েছে, ওই দুই শিশু নেপালি। বছর কয়েক আগেই তাদের পরিবার কর্মসূত্রে হায়দরাবাদে বসবাস করতে শুরু করে। তাদের ঠিক পাশেই থাকত অভিযুক্ত জাফর।

ক্রমে জাফরদের সঙ্গে নেপালি এই পরিবারের ঘনিষ্ঠতা বেড়ে যায়। তাদের বাড়িতে যাতায়াত শুরু হয় জাফরদের। কিন্তু গত এক বছর ধরেই জাফরদের ভাবমূর্তির পরিবর্তন হতে শুরু করে।

যমজ দুই শিশুর কাছে জাফর ক্রমে ভয়ংকর এক প্রাণী হয়ে ওঠেন। রোজই নাকি ৪০ বছরের জাফর তার ১৬ বছরের নাবালক ছেলেকে নিয়ে ওই বাড়িতে পৌঁছে যেত। যমজ দুই বোনের ওপর যৌন নির্যাতন চালাত তারা। আর এই সবটাই নাকি চলত দুই শিশুর মায়ের অনুমতিতেই।

সম্প্রতি গৃহশিক্ষককে পুরো ঘটনাটি জানায় তারা। এর পর ওই গৃহশিক্ষকের তৎপরতাতেই তাদের উদ্ধার করে হায়দরাবাদ পুলিশ।

তাদের একটি সরকারি হোমে পাঠানো হয়েছে। গ্রেফতার করা হয়েছে অভিযুক্ত জাফর, আর দুই বোনের পরিবারের লোকজনকে।

জাফরের নাবালক পুত্রকে হোমে পাঠানো হয়েছে। এই ঘটনায় দুই শিশুর পরিবারের লোক যুক্ত থাকায় নারী পাচার চক্রের সম্ভাবনাও উড়িয়ে দিচ্ছে না পুলিশ।

সূত্র: আনন্দবাজার।

Tag :
জনপ্রিয় সংবাদ

পাটগ্রামে দবির উদ্দিন চিকিৎসা সহায়তা ফাউন্ডেশনের নগদ সহায়তা প্রদান

মায়ের অনুমতিতে বাবা-ছেলে ধর্ষণ করত যমজ শিশুকে!

আপডেট টাইম : ০২:৫৫:০০ অপরাহ্ন, শনিবার, ৫ নভেম্বর ২০১৬