অপরাহ্ন, রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo “বাঙ্গরা বাজার থানা সমিতি-ঢাকা’র নির্বাচন সভাপতি মোমেন, সাধারণ সম্পাদক আবির Logo পাটগ্রামে দবির উদ্দিন চিকিৎসা সহায়তা ফাউন্ডেশনের নগদ সহায়তা প্রদান Logo পাটগ্রামে ইহসান ইয়ুথ সার্কেলের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি Logo কায়েতপাড়ায় বসতভিটা রক্ষার দাবিতে ১০ গ্রামের মানুষের থানায় গণঅভিযোগ Logo পাটগ্রামে জমি নিয়ে বিরোধে প্রতিপক্ষের হামলা, নারীসহ আহত ৪ Logo পাটগ্রামে রাস্তা ভেঙে চলাচল বন্ধ প্রায় দুই হাজার পরিবারের চলাচলে দুর্ভোগ Logo কুষ্টিয়ায় শিশুকে বলাৎকারের অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার Logo জুলাই গণঅভ্যুত্থান দিবস আজ Logo পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ Logo নারায়ণগঞ্জ এলজিইডিতে আহসানুজ্জামানের দুর্নীতির অভিযোগ

ইত্তেফাকের ৪ কোটি টাকার অনুদান গ্রহণ করলেন প্রধানমন্ত্রী

ইত্তেফাক গ্রুপ অব পাবলিকেশন্স বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টে অনুদান হিসেবে ৪ কোটি টাকার একটি চেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে হস্তান্তর করেছে। প্রধানমন্ত্রীর উদ্যোগেই এই ট্রাস্ট গঠিত হয়।

প্রধানমন্ত্রী রবিবার সন্ধ্যায় গণভবনে ইত্তেফাক গ্রুপ কর্তৃপক্ষের দেওয়া এই চেক গ্রহণ করেন। প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম একথা জানান।

তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্যোগে এবং তার দেওয়া প্রথম পাঁচ কোটি টাকায় সাংবাদিক কল্যাণ ট্রাস্ট প্রতিষ্ঠিত হয়। এই ট্রাস্ট থেকে দেশব্যাপী অস্বচ্ছল সাংবাদিকদের সহায়তা দেওয়া হয়।’

প্রধানমন্ত্রী বিভিন্ন অনুষ্ঠানে সাংবাদিক কল্যাণ ট্রাস্টে অনুদানের জন্য মিডিয়া সংশ্লিষ্ট প্রতিষ্ঠান ও স্বচ্ছল ব্যক্তিদের প্রতি আহ্বান জানিয়েছেন।

ইত্তেফাক গ্রুপের আগে ২৫ অক্টোবর মাছরাঙ্গা টেলিভিশনের পক্ষে এর ব্যবস্থাপনা পরিচালক অঞ্জন চৌধুরী পিন্টু সাংবাদিক কল্যাণ ট্রাস্টের জন্য প্রধানমন্ত্রীকে ৩ কোটি টাকার চেক দেন।
সূত্র: বাসস

Tag :
জনপ্রিয় সংবাদ

“বাঙ্গরা বাজার থানা সমিতি-ঢাকা’র নির্বাচন সভাপতি মোমেন, সাধারণ সম্পাদক আবির

ইত্তেফাকের ৪ কোটি টাকার অনুদান গ্রহণ করলেন প্রধানমন্ত্রী

আপডেট টাইম : ০৪:৪৯:০১ অপরাহ্ন, সোমবার, ৭ নভেম্বর ২০১৬