অপরাহ্ন, রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo “বাঙ্গরা বাজার থানা সমিতি-ঢাকা’র নির্বাচন সভাপতি মোমেন, সাধারণ সম্পাদক আবির Logo পাটগ্রামে দবির উদ্দিন চিকিৎসা সহায়তা ফাউন্ডেশনের নগদ সহায়তা প্রদান Logo পাটগ্রামে ইহসান ইয়ুথ সার্কেলের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি Logo কায়েতপাড়ায় বসতভিটা রক্ষার দাবিতে ১০ গ্রামের মানুষের থানায় গণঅভিযোগ Logo পাটগ্রামে জমি নিয়ে বিরোধে প্রতিপক্ষের হামলা, নারীসহ আহত ৪ Logo পাটগ্রামে রাস্তা ভেঙে চলাচল বন্ধ প্রায় দুই হাজার পরিবারের চলাচলে দুর্ভোগ Logo কুষ্টিয়ায় শিশুকে বলাৎকারের অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার Logo জুলাই গণঅভ্যুত্থান দিবস আজ Logo পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ Logo নারায়ণগঞ্জ এলজিইডিতে আহসানুজ্জামানের দুর্নীতির অভিযোগ

গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠায় ১০ নভেম্বর গুরুত্বপূর্ণ দিন : শেখ হাসিনা

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছন, গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠায় বাংলাদেশে ১০ নভেম্বর আন্দোলন-সংগ্রামের এক গুরুত্বপূর্ণ দিন। ১৯৮৭ সালের এই দিন যুবলীগ নেতা নূর হোসেনের রক্তে রঞ্জিত হয়েছিল ঢাকার রাজপথ।

আগামীকাল নূর হোসেন দিবস উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ বুধবার এক বাণীতে একথা বলেন।

শেখ হাসিনা বলেন, নূর হোসেন তাঁর বুকে-পিঠে ‘গণতন্ত্র মুক্তি পাক, স্বৈরাচার নিপাত যাক’ স্লোগান লিখে ১৯৮৭ সালের এই দিনে স্বৈরাচারবিরোধী গণ-আন্দোলনে আওয়ামী লীগের নেতৃত্বাধীন ১৫ দলীয় জোটের বিক্ষোভে যোগ দিয়েছিলেন।
তিনি বলেন, মিছিলটি যখন জিরো পয়েন্টে পৌঁছে, তখন স্বৈরাচার সরকারের নির্দেশে মিছিল লক্ষ্য করে গুলি বর্ষণ করা হয়। গুলিতে নূর হোসেনের বুক ঝাঁঝরা হয়ে যায়।

শেখ হাসিনা বলেন, এছাড়াও সেদিন যুবলীগের আরেক নেতা নূরুল হুদা ও কিশোরগঞ্জের বাজিতপুরের ক্ষেতমজুর নেতা আমিনুল হুদা টিটো শহিদ হন। তাঁদের এ আত্মত্যাগ স্বৈরাচারবিরোধী আন্দোলনে নতুন মাত্রা যোগ করে। আন্দোলন আরও বেগবান হয়।

প্রধানমন্ত্রী বলেন, গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামে বাবুল, ফাত্তাহসহ আরও নাম না-জানা অনেকে আত্মাহুতি দিয়েছেন। অবশেষে স্বৈরশাসকের পদত্যাগের মধ্য দিয়ে দেশে গণতন্ত্র পুনরুদ্ধার হয়। ভোট ও ভাতের অধিকার ফিরে পায় জনগণ।

বাণীতে তিনি নূর হোসেনসহ সকল শহিদের আত্মার মাগফিরাত কামনা করেন এবং তাঁদের শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।

Tag :
জনপ্রিয় সংবাদ

“বাঙ্গরা বাজার থানা সমিতি-ঢাকা’র নির্বাচন সভাপতি মোমেন, সাধারণ সম্পাদক আবির

গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠায় ১০ নভেম্বর গুরুত্বপূর্ণ দিন : শেখ হাসিনা

আপডেট টাইম : ০৩:৪৫:২০ অপরাহ্ন, বুধবার, ৯ নভেম্বর ২০১৬