অপরাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ২৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo বনশ্রীতে মেগা বুকশপ ‘তিলোত্তমা’গ্র্যান্ড ওপেনিং Logo “বাঙ্গরা বাজার থানা সমিতি-ঢাকা’র নির্বাচন সভাপতি মোমেন, সাধারণ সম্পাদক আবির Logo পাটগ্রামে দবির উদ্দিন চিকিৎসা সহায়তা ফাউন্ডেশনের নগদ সহায়তা প্রদান Logo পাটগ্রামে ইহসান ইয়ুথ সার্কেলের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি Logo কায়েতপাড়ায় বসতভিটা রক্ষার দাবিতে ১০ গ্রামের মানুষের থানায় গণঅভিযোগ Logo পাটগ্রামে জমি নিয়ে বিরোধে প্রতিপক্ষের হামলা, নারীসহ আহত ৪ Logo পাটগ্রামে রাস্তা ভেঙে চলাচল বন্ধ প্রায় দুই হাজার পরিবারের চলাচলে দুর্ভোগ Logo কুষ্টিয়ায় শিশুকে বলাৎকারের অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার Logo জুলাই গণঅভ্যুত্থান দিবস আজ Logo পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ

বিআরটিএ সাবেক পোস্টমাস্টার সিরাজুল ইসলাম সহ গ্রেপ্তার ৪

দুর্নীতির আলাদা মামলায় পোস্টমাস্টার, ব্যবসায়ী, ব্যাংকারসহ চারজনকে গ্রেপ্তার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আজ বুধবার ঢাকা ও লালমনিরহাট থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।

দুদকের উপপরিচালক (জনসংযোগ) প্রণব কুমার ভট্টাচার্য প্রথম আলোকে এসব তথ্য নিশ্চিত করেছেন।
সূত্র জানায়, বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) মিরপুর কার্যালয়ে যানবাহন কর আদায় করে সরকারি কোষাগারে জমা না দিয়ে আত্মসাতের অভিযোগে বিআরটিএ সাব পোস্ট অফিসের সাবেক সাব-পোস্টমাস্টার মো. সিরাজুল ইসলামকে ঢাকা থেকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের আগে আজ দুপুরেই তাঁর বিরুদ্ধে কাফরুল থানায় মামলা করে দুদক। মামলায় অভিযোগ করা হয়, সিরাজুল ইসলাম অন্যদের যোগসাজশে ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে ট্যাক্স টোকেনের মাধ্যমে আদায় করা ১০ লাখ ৩০ হাজার টাকা আত্মসাৎ করেছেন।
দুর্নীতি, প্রতারণা ও জালিয়াতির মাধ্যমে ‘ব্যাক টু ব্যাক এলসি’র বিপরীতে পোশাক রপ্তানি না করে সোনালী ব্যাংকের প্রধান কার্যালয় থেকে চেকের মাধ্যমে ৩ কোটি ৪৬ লাখ ৩১ হাজার ৮৮৬ টাকা তুলে নিয়ে আত্মসাতের মামলায় এক ব্যবসায়ীকে ঢাকা থেকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার হওয়া ওই ব্যবসায়ীর নাম মো. জাহাঙ্গীর আলম মিয়াজী। তিনি নারায়ণগঞ্জের জাগরণ টেক্সটাইল নামের একটি প্রতিষ্ঠানের সাবেক চেয়ারম্যান। গতকাল মঙ্গলবার তাঁর বিরুদ্ধে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানায় মামলা হয়।
৪ লাখ ৪১ হাজার টাকা আত্মসাতের মামলায় লালমনিরহাট থেকে গ্রেপ্তার করা হয়েছে দুজনকে। এঁরা হলেন রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের চাপারহাট শাখার সাবেক সুপারভাইজর মো. মতিউর রহমান ও শস্যগুদামের সাধারণ সম্পাদক মো. আমিনুল ইসলাম।

Tag :
জনপ্রিয় সংবাদ

বনশ্রীতে মেগা বুকশপ ‘তিলোত্তমা’গ্র্যান্ড ওপেনিং

বিআরটিএ সাবেক পোস্টমাস্টার সিরাজুল ইসলাম সহ গ্রেপ্তার ৪

আপডেট টাইম : ০৫:০১:১২ অপরাহ্ন, বুধবার, ৯ নভেম্বর ২০১৬