পূর্বাহ্ন, শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ২৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo পাটগ্রামে দবির উদ্দিন চিকিৎসা সহায়তা ফাউন্ডেশনের নগদ সহায়তা প্রদান Logo পাটগ্রামে ইহসান ইয়ুথ সার্কেলের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি Logo কায়েতপাড়ায় বসতভিটা রক্ষার দাবিতে ১০ গ্রামের মানুষের থানায় গণঅভিযোগ Logo পাটগ্রামে জমি নিয়ে বিরোধে প্রতিপক্ষের হামলা, নারীসহ আহত ৪ Logo পাটগ্রামে রাস্তা ভেঙে চলাচল বন্ধ প্রায় দুই হাজার পরিবারের চলাচলে দুর্ভোগ Logo কুষ্টিয়ায় শিশুকে বলাৎকারের অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার Logo জুলাই গণঅভ্যুত্থান দিবস আজ Logo পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ Logo নারায়ণগঞ্জ এলজিইডিতে আহসানুজ্জামানের দুর্নীতির অভিযোগ Logo গণপূর্তে খালেকুজ্জামান সিন্ডিকেটের ‘রাজত্ব’ দেখার যেনো কেউ নেই

গুলি করে ৪০ লাশ বৈদ্যুতিক খুঁটিতে

ডেস্ক : ইরাকের মসুল নগরীতে নৃশংসতার ভয়াবহ নজীর রেখেছে আইএসআইএস। কমপক্ষে ৪০ জন বেসামরিক লোককে গুলি করে হত্যা করা হয়েছে মসুলে।

এরপর লাশ ঝুলিয়ে রাখা হয় বৈদ্যুতিক খুটির সঙ্গে, যাতে নগরীর অধিবাসীরা সহজেই তা দেখতে পায়।

জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনার বৃহস্পতিবার নগরীর ভেতরের একটি সূত্রের বরাত দিয়ে জানান, আইএসআইএস-এর বিরুদ্ধে ষড়যন্ত্র করার অভিযোগ এনে নগরীর অধিবাসীদের ওপর যে দমন অভিযান চালানো হচ্ছে তার অংশ হিসেবে তাদের হত্যা করা হয়।

জনসম্মুখে আরেক লোককে গলা কেটে হত্যা করা হয়। মোবাইল ফোনের ওপর আইএসআইএস আরোপিত নিষেধাজ্ঞা না মানায় তাকে হত্যা করা হয়।

জিহাদিরা তাদের বিরোধীদের দমনে কতখানি বেপরোয়া হয়ে উঠেছে তার নজির হচ্ছে হত্যা করে লাশ খুটির সঙ্গে ঝুলিয়ে রাখা। ইরাকে ইরাকি কোয়ালিশন বাহিনী মসুল অভিমুখে তাদের অগ্রযাত্রা অব্যাহত রেখেছে।

ইরাকের দ্বিতীয় বৃহত্তম নগরী মসুলে আইএসআইএসের দুই বছরের শাসনের অবসান ঘটানোই ইরাকি কোয়ালিশন বাহিনীর লক্ষ্য।

জাতিসংঘ জানায়, তড়িঘড়ি করে আয়োজিত ক্যাঙ্গারু কোর্টে হতভাগ্যদের গোলাপি রঙের জাম্পস্যুট পড়তে বাধ্য করা হয়। বিদ্রোহ ও যোগসাজসের অভিযোগে মৃত্যুদণ্ড দেওয়ার আগে পবিত্র কোরআনের আয়াত পড়তে বাধ্য করা হয়।

গণহারে মৃতুদণ্ড কার্যকরের সময় মৃত্যুর অভিনয় করে প্রাণে রক্ষা পাওয়া এক ব্যক্তির বরাত দিয়ে জাতিসংঘ এ কথা জনায়।

এর আগের দিন বুধবার শহরের উত্তরে ঘাবাত এলাকায় আরো ২০ ব্যক্তিকে হত্যা করা হয়। শহরের বাইরের লোকজনের কাছে গোয়েন্দা তথ্য পাচারের অভিযোগে তাদের হত্যা করা হয়।

ইরাকি বাহিনী যতই আইএসআইএস নিয়ন্ত্রিত এলাকা দখলে নিচ্ছে ততই তাদের নির্যাতন চালানোর নজীর প্রকাশ পাচ্ছে।

Tag :
জনপ্রিয় সংবাদ

পাটগ্রামে দবির উদ্দিন চিকিৎসা সহায়তা ফাউন্ডেশনের নগদ সহায়তা প্রদান

গুলি করে ৪০ লাশ বৈদ্যুতিক খুঁটিতে

আপডেট টাইম : ০৩:১৬:২৩ অপরাহ্ন, শনিবার, ১২ নভেম্বর ২০১৬