অপরাহ্ন, রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo “বাঙ্গরা বাজার থানা সমিতি-ঢাকা’র নির্বাচন সভাপতি মোমেন, সাধারণ সম্পাদক আবির Logo পাটগ্রামে দবির উদ্দিন চিকিৎসা সহায়তা ফাউন্ডেশনের নগদ সহায়তা প্রদান Logo পাটগ্রামে ইহসান ইয়ুথ সার্কেলের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি Logo কায়েতপাড়ায় বসতভিটা রক্ষার দাবিতে ১০ গ্রামের মানুষের থানায় গণঅভিযোগ Logo পাটগ্রামে জমি নিয়ে বিরোধে প্রতিপক্ষের হামলা, নারীসহ আহত ৪ Logo পাটগ্রামে রাস্তা ভেঙে চলাচল বন্ধ প্রায় দুই হাজার পরিবারের চলাচলে দুর্ভোগ Logo কুষ্টিয়ায় শিশুকে বলাৎকারের অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার Logo জুলাই গণঅভ্যুত্থান দিবস আজ Logo পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ Logo নারায়ণগঞ্জ এলজিইডিতে আহসানুজ্জামানের দুর্নীতির অভিযোগ

‘শ্রম অধিকারের ওপরেই জিএসপি পুনর্বহাল নির্ভর করছে’

ডেস্ক : মার্কিন রাষ্ট্রদূত মার্শা বার্নিকাট বলেছেন, শ্রম অধিকার জোরদার করার ওপরেই যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশী পণ্যের জিএসপি সুবিধা পুনর্বহাল করা নির্ভর করছে। বাংলাদেশের আইন ও আন্তর্জাতিক মান এই অধিকারের নিশ্চয়তা দেয়।

রোববার এক টুইট বার্তায় তিনি একথা বলেছেন।

অপর এক টুইটে তিনি লিখেছেন, বাংলাদেশের তৈরি পোশাক ও বাংলাদেশ সরকারকে জিএসপি পুনর্বহালে সহায়তা দিতে যুক্তরাষ্ট্র প্রতিশ্রুতিবদ্ধ।

রানা প্লাজা ধ্বস ও তাজরিন ফ্যাশনসে অগ্নিকাণ্ডে ব্যাপক প্রাণহানির প্রেক্ষাপটে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা ২০১৩ সালের জুনে বাংলাদেশের জিএসপি সুবিধা স্থগিত করেন। গত বছর জুনে বিশ্বের ১২২টি দেশের জন্য জিএসপি নবায়ন করা হলেও বাংলাদেশকে এই সুবিধার বাইরে রাখা হয়েছে।

সব শর্ত পূরণ করা সত্বেও কেবলমাত্র রাজনৈতিক বিবেচনায় যুক্তরাষ্ট্র জিএসপি সুবিধা পুনর্বহাল করছে না বলে অভিযোগ করেছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ।

অন্যদিকে পরবর্তী মার্কিন প্রেসিডেন্ট হিসাবে ডোনাল্ড ট্রাম্প নির্বাচিত হওয়ার পর অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছেন, যুক্তরাষ্ট্রের নতুন সরকারের সাথে জিএসপি পুনর্বহাল নিয়ে আলোচনা করা হবে।

Tag :
জনপ্রিয় সংবাদ

“বাঙ্গরা বাজার থানা সমিতি-ঢাকা’র নির্বাচন সভাপতি মোমেন, সাধারণ সম্পাদক আবির

‘শ্রম অধিকারের ওপরেই জিএসপি পুনর্বহাল নির্ভর করছে’

আপডেট টাইম : ০৫:৩৮:১৪ অপরাহ্ন, রবিবার, ১৩ নভেম্বর ২০১৬