পূর্বাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক

পুলিশের বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ

চট্টগ্রাম: চট্টগ্রাম নগরীর পতেঙ্গা থানা পুলিশের বিরুদ্ধে মো. মুছা আলম ওরফে মাসুদ নামে এক আসামিকে ইলেকট্রিক শক দিয়ে নির্যাতনের অভিযোগ উঠেছে। আসামি মুছা নিজেই আদালতে জবানবন্দি দিয়ে এই অভিযোগ করেছেন। এরপর চট্টগ্রাম মহানগর হাকিম আবু ছালেম মো. নোমান জবানবন্দি গ্রহণের পর পুলিশ হেফাজতে নির্যাতন নিরোধ আইনে অভিযোগ তদন্তের জন্য নগর গোয়েন্দা পুলিশের উপ কমিশনারকে (বন্দর) নির্দেশ দিয়েছেন।

এছাড়া মুছার স্বাস্থ্য পরীক্ষার জন্য সিভিল সার্জনের নেতৃত্বে তিন সদস্যের একটি আলাদা কমিটি গঠন করেছেন। নগর গোয়েন্দা পুলিশের উপ কমিশনার এবং সিভিল সার্জনকে এ বিষয়ে আগামী সাতদিনের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আদালত নির্দেশ দিয়েছেন বলেও জানান মামলায় বাদির আইনজীবী অ্যাডভোকেট মাহমুদুল হক মাহমুদ।

তিনি বলেন, গত ৫ নভেম্বর মুছাকে মানবপাচার আইনের মামলায় আটক করে নগরীর পতেঙ্গা থানা পুলিশ। তিনদিন পর ৮ নভেম্বর মুছাকে গ্রেফতারদেখিয়ে আদালতে সোপর্দ করে ৭দিনের রিমান্ডের আবেদনের শুনানি করে পুলিশ। এ রিমান্ড শুনানির জন্য মঙ্গলবার মুছাকে আদালতে হাজির করা হলে মহানগর হাকিম তাকে কোন ধরনের নির্যাতন করা হয়েছে কিনা জানতে চান।

এ সময় মুছা তার হাতে ও গলায় জখমের চিহ্ন দেখিয়ে তাকে ইলেকট্রিক শক দিয়ে নির্যাতন করা হয়েছে বলে অভিযোগ করেন। আদালতের আদেশে মুছা জবানবন্দি প্রদান করেন। আইনজীবী মাহমুুদুল হক মাহমুদ আরও বলেন, পতেঙ্গা থানার এস আই মো. মাজহারুল হকের নেতৃত্বে একজন এএসআই ও একজন কনস্টেবল মিলে তাকে ইলেকট্রিক শক দিয়েছে বলে মুছা জবানবন্দিতে জানায়। আদালত সিভিল সার্জনকে প্রথমে স্বাস্থ্য পরীক্ষা করে একটি প্রতিবেদন তৈরির নির্দেশ দিয়েছেন।

Tag :

সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো

পুলিশের বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ

আপডেট টাইম : ০৫:২১:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ নভেম্বর ২০১৬