পূর্বাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক

এ কেমন শক্রতা!

শেরপুর (বগুড়া): প্রায় ৫০শতক জমিতে ফলসহ রকমারি গাছ লাগান কৃষক আফজাল হোসেন। পরে পরিচর্যা আর রক্ষণাবেক্ষণের মাধ্যমে সেই ছোট্ট চারা গাছগুলো লাঠি ভর করে বড় হয়ে উঠতে থাকে। আর তাই বাগানটি নিয়ে কৃষক আফজাল নানা স্বপ্ন বুনছিলেন। কিন্তু অজ্ঞাত দুর্বৃত্তরা এক রাতেই সেই সাজানো গোছানো তাঁর স্বপ্ন ভেঙে চুরমার করে দিয়েছে। লাঠিগুলো দাঁড়িয়ে থাকলেও গাছগুলো আর দাঁড়িয়ে নেই। ধারালো অস্ত্রের কোপে দুর্বৃত্তরা সেই গাছগুলো মাটিতে ফেলে দিয়েছে।

উন্নতজাতের কলা, নারিকেল, সুপারি ও আম -কোন গাছই দুর্বৃত্তের ধারালো অস্ত্রের কোপ থেকে রক্ষা পায়নি। ফলে বাগানের সেই গাছগুলো দাঁড়িয়ে থাকা লাঠিগুলোর পাশেই যেন লুটোপুটো খাচ্ছিল। আর এ দৃশ্য দেখে বাগানের মালিক ও স্থানীয় এলাকার বিবেকবান মানুষগুলো বারবার বলছিল, ‘এ কেমন শত্র“তা! চলতে পথে মানুষে মানুষে বাজাকুজা হতেই পারে। তাই বলে একসঙ্গে এতগুলো প্রাণ মেরে ফেলতে হবে’।

বগুড়ার শেরপুর উপজেলার সুঘাট ইউনিয়নের গোয়ালজানি গ্রামে অবস্থিত উক্ত কৃষকের জমিতে গড়ে তোলা উক্ত বাগানে গতকাল বুধবার দুপুরে সরেজমিনে গেলে মালিক কৃষক আফজাল হোসেন, স্থানীয় বাসিন্দা জামিল হোসেন, আবির মিয়াসহ একাধিক ব্যক্তি এসব কথা বলেন। ভুক্তভোগী এই কৃষক জানান, গেল কয়েকমাস আগে তাঁর নিজস্ব ৫০শতক জমির ওপর একটি বাগান গড়ে তোলেন। বাগানে প্রায় ৫০টি উন্নতজাতের কলাগাছ, ১০টি নারিকেল গাছ ও ৫০টি সুপারির গাছ লাগান। এছাড়া আমসহ রকমারি ফলজ ও বনজ গাছ লাগানো হয়েছে। নিয়মিতভাবে তিনি বাগানটি দেখাশোনা ও পরিচর্যা করেন। কিন্তু গেল মঙ্গলবার গভীর রাতে কে বা কারা বাগানে লাগানো সবগুলো গাছের গোড়া কেটে ফেলে। পরদিন গতকাল সকালে বাগানে প্রবেশ করেই এই দৃশ্যটি দেখতে পাই।

এ ঘটনায় তিনি থানায় লিখিত অভিযোগ করবেন বলে জানান কৃষক আফজাল হোসেন। এ প্রসঙ্গে জানতে চাইলে শেরপুর থানার দায়িত্বরত কর্মকর্তা সহকারি উপ-পরিদর্শক (এএসআই) আব্দুল জাব্বার জানান, এ ধরণের কোন খবর তার জানা নেই। এছাড়া উক্ত ঘটনায় এখনও কোন লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে এই পুলিশ কর্মকর্তা দাবি করেন।

Tag :

সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো

এ কেমন শক্রতা!

আপডেট টাইম : ০৩:১৪:১৮ অপরাহ্ন, বুধবার, ১৬ নভেম্বর ২০১৬