পূর্বাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক

লক্ষ্মীপুরে শিশু মামুন হত্যা, ৩ শিক্ষক-কর্মচারীর যাবজ্জীবন কারাদন্ড

লক্ষ্মীপুর: লক্ষ্মীপুরে তৃতীয় শ্রেণীর স্কুল ছাত্র শিশু মামুন (৭) হত্যা মামলায় ৩জনকে যাবজ্জীবন কারাদন্ডের আদেশ দিয়েছে জেলা ও দায়রা জজ আদালত।

বুধবার (১৬ নভেম্বর) বিকেলে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক ড. এ কে এম আবুল কাশেম এ রায় দেন। দন্ডপ্রাপ্তরা হলেন, আবুল বাসার, সাইফুর রহমান, ও হামিদা বেগম। এসময় দন্ডপ্রাপ্ত প্রত্যেককের ২৫ হাজার টাকা জনিমানা অনাদায়ে আরো এক বছরের কারাদন্ড প্রদান করা হয়।

অভিযোগ প্রমাণিত না হওয়ায় অপর আসামী বাবুল মিয়াকে বেকসুর খালাস দেন আদালত। নিহত শিশু মামুন চাঁদপুর জেলার মধ্য ইছলীর নতুন বাজার এলাকার বাসিন্দা আক্তার মিয়ার ছেলে।

আদালত সূত্র জানায়, ২০০৯ সালের ২৯ জুন লক্ষ্মীপুর সরকারী শিশু পরিবার থেকে শিশু মো. মামুন (৭) নিখোঁজ হয়। নিখোঁজের তিন দিন পর ২জুলাই সাহাপুরের একটি পুকুর পাড় থেকে হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় শিশু মামুনের লাশ উদ্ধার করা হয়।

এ ঘটনায় লক্ষ্মীপুর শিশু পরিবারের উপ-তত্ত্ববধায়ক মো. আব্দুল আজিজ মাহমুদ বাদী হয়ে লক্ষ্মীপুর সদর থানায় হত্যা মামলা দায়ের করেন। ওই মামলায় শিশু পরিবারের আয়া হাফিজা বেগম, কম্পিউটার অপারেটর আবুল বাশার, শিক্ষক সাইফুর রহমান ও দারোয়ার বাবুল মিয়াকে আসামী করা হয়। উভর পক্ষের আইনজীবীদের দীর্ঘ শুনানী শেষে আজ (বুধবার) বিকেলে জেলা ও দায়রা জজ ৩ জনকে যাবজ্জীবন কারাদন্ড প্রদান করেন।

রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করেন পিপি মোঃ জসিম উদ্দিন।আসামী পক্ষে মামলা পরিচালনা করেন এডভোকেট সৈয়দ মোহাম্মদ শামছুম আলম।

Tag :

সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো

লক্ষ্মীপুরে শিশু মামুন হত্যা, ৩ শিক্ষক-কর্মচারীর যাবজ্জীবন কারাদন্ড

আপডেট টাইম : ০৩:১৭:৫৬ অপরাহ্ন, বুধবার, ১৬ নভেম্বর ২০১৬