পূর্বাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক

কুমিল্লায় শিশু হত্যা মামলায় ২জনের ফাঁসির আদেশ

কুমিল্লা : কুমিল্লা দর উপজেলার আমড়াতলী ইউনিয়নের রত্নাবর্তী এলাকার চাঞ্চল্যকর চতুর্থ শ্রেণীর ছাত্র শিশু শিহাব হত্যা মামলায় ২জনকে ফাঁসির আদেশ দিয়েছেন জেলা নারী-শিশু নির্যাতন অপরাধ দমন টাইব্যুনাল আদালতের বিচারক (জেলা) আজিজ আহমেদ ভুঁইয়া।

গতকাল বুধবার বিকালে এ রায় প্রদান করেন। ফাঁসির দণ্ডপ্রাপ্তরা হচ্ছে কুমিল্লার ব্রাহ্মণপাড়া শিদলাই গ্রামের মোখলেছুর রহমানের ছেলে মো: কুদুছুর রহমান(২০), কুমিল্লা সদর উপজেলার রত্নাবর্তীর শাহ আলমের ছেলে মাহে আলম নয়ন(১৮)।

মামলার বিবরণে জানা যায়, ২০১৩ সালে ২৭ জানুয়ারি সন্ধ্যায় কুমিল্লা রত্নাবতী গ্রামের নজরুল ইসলামের ছেলে স্থানীয় মাইলস্টোন কিন্ডার গার্ডেনের ৪র্থ শ্রেণীর শিক্ষার্থী শিহাবকে অপহরণ করে ৫০ লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়। পরে ওই দিনই কুমিল্লা কোতয়ালী মডেল থানায় সাধারণ ডায়েরি করলে মোবাইল ট্যাকিংয়ের মাধ্যমে অপহরণকারী মাহে আলম নয়ন ও কুদ্দুছ আলম রবিনসহ ৪ জনকে আটক করে পুলিশ।

পরে তাদের দেয়া তথ্য মতে রত্নাবতী গ্রামের হাইস্কুলের সেফটিক ট্যাংক থেকে শিহাবের গলিত লাশ উদ্ধার করা হয়। আসামিরা স্বীকার করে প্রথমে চাদর পেঁচিয়ে শ্বাসরোধ করে শিহাবকে ট্যাংকিতে ফেলে দেয়। পরে ব্লেড দিয়ে গলা কাটে। মৃত্যু নিশ্চিত করার জন্য অবশেষে ছুরি দিয়ে জবাই করে আসামি রবিন ও নয়ন।

এ ব্যাপারে শিহাবের পিতা নজরুল ইসলাম বাদী হয়ে ২০১৩ সালের ৪ ফেব্র“য়ারি কোতয়ালী মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

একমাত্র পুত্রের মৃত্যুর শোক সইতে না পেরে শিহাবের বাবা মো: নজরুল ইসলাম ২০১৫ সালের ২ অক্টোবর মারা যান। আদালত ১৭ জনের সাক্ষ্য গ্রহণ শেষে গতকাল বুধবার কুমিল্লা জেলা নারী-শিশু নির্যাতন অপরাধ দমন টাইব্যুনাল আদালতের বিচারক (জেলা) আজিজ আহমেদ ভুঁইয়া মামলার আসামী মাহে আলম নয়ন ও কুদ্দুছ আলম রবিনের ফাঁসির আদেশ দেন। অপর দুই আসামি অপ্রাপ্ত বয়সের হওয়ায় তাদের বিচার শিশু আদালতে বিচারাধীন রয়েছে।

এ বিষয়ে কুমিল্লার নারী ও শিশু নির্যাতন দমন আদালতের এপিপি অ্যাড. নিশাত সালাউদ্দিন জানান, ২০১৩ সালে ২৭ জানুয়ারি সন্ধ্যায় রত্নাবতী গ্রামের নজরুল ইসলামের ছেলে স্থানীয় মাইলস্টোন কিন্ডার গার্ডেনের ৪র্থ শ্রেণীর শিক্ষার্থী শিহাবকে অপহরণ করে ৫০ লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়। পরে পুলিশ ৪ জনকে আটক করে পুলিশ। পরে তাদের দেয়া তথ্য মতে রত্নাবর্তী গ্রামের হাইস্কুলের সেফটিক ট্যাংক থেকে শিহাবের গলিত লাশ উদ্ধার করা হয়।

এ ব্যাপারে শিহাবের পিতা নজরুল ইসলাম বাদী হয়ে ৪ ফেব্রুয়ারি কোতয়ালী মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। ওই মামলায় গতকাল ২ জনকে ফাঁসি ও ২ জন বিচারাধীন রয়েছে।

Tag :

সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো

কুমিল্লায় শিশু হত্যা মামলায় ২জনের ফাঁসির আদেশ

আপডেট টাইম : ০৩:২২:১১ অপরাহ্ন, বুধবার, ১৬ নভেম্বর ২০১৬