পূর্বাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক

কুমিল্লায় কাউন্সিলর কর্তৃক শিক্ষক লাঞ্ছিত

কুমিল্লা :কুমিল্লায় মহানগরীর ওয়ার্ড কাউন্সিলর কর্তৃক সালেহা বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা নাদিরা বেগমকে লাঞ্ছিত করার প্রতিবাদ ও বিচার দাবিতে ক্লাস বর্জন করে বিক্ষোভ মিছিল করেছে বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা। গতকাল বৃহস্পতিবার সকালে বিদ্যালয় প্রাঙ্গণ থেকে বের হওয়া শিক্ষক ও ছাত্রীর বিক্ষোভ মিছিলটি নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে স্কুলে অবস্থান নেন। এ সময় তারা হামলাকারীদের বিচার না হলে পরবর্তীতে ক্লাস বর্জন অব্যাহত রাখার ঘোষণা দিয়েছেন প্রধান শিক্ষক আবদুল মতিন মোল্লাসহ শিক্ষক-শিক্ষার্থীরা।

জানা যায়- কুমিল্লা মহানগরীর ১৬নং ওয়ার্ডের কাউন্সিলর আনোয়ার হোসেন খোকন সংরাইশ সালেহা বালিকা উচ্চ বিদ্যালয়ের বিজ্ঞান বিভাগের সহকারী শিক্ষিকা নাদিরা বেগমকে ক্লাশ রুম থেকে বের নিয়ে অকথ্য ভাষায় গালাগাল ও অশোভন আচরণ করে বলে অভিযোগ তুলেছেন।

এ সময় কাউন্সিলর শিক্ষিকা নাদিরা বেগম ও একই স্কুলের সহকারী শিক্ষক সুমন চন্দ্র সরকারকে গালমন্দ, অশালীণ আচরণসহ নেতা হয়ে গেছে স্কুলের রুম থেকে ধাক্কা দিয়ে বের দেন। কাউন্সিলর খোকনের এ অশোভন আচরনে ক্ষিপ্ত হয়ে স্কুলের প্রধান শিক্ষক আবদুল মতিন মোল্লাসহ স্কুলের শিক্ষক, শিক্ষিকা শিক্ষিকারা স্কুলের ক্লাস বন্ধ করে মাঠে নেমে আসে এবং সহকর্মীদের ওপর ক্ষিপ্ত হয়ে অশালীন ভাষায় গালাগালি করার প্রতিবাদ বিক্ষোভ মিছিলসহ কর্মবিরতি পালন করে।

এ ঘটনার পর থেকে ঘটনাটি নিয়ে বাড়াবাড়ি না করার জন্য শিক্ষকদের ক্রমাগত হুমকি দিয়ে যাচ্ছেন কাউন্সিলর খোকন। মানুষ গড়ার কারিগর শিক্ষকদের সাথে এ আচরনে ক্ষুদ্ধ শিক্ষক-শিক্ষার্থীরা ঘটনার দৃষ্টান্তমূলক শাস্তি দাবী করেন।

এ ব্যাপারে সহকারী শিক্ষক নাদিরা বেগম বলেন, আমার ক্লাস চলাকালীণ সময়ে আমি প্রধান শিক্ষকের রুম থেকে একটি কাগজ নেয়ার সময় হঠাৎ করে এলাকার কাউন্সিলর খোকন সাহেব আমাকে ডেকে নিয়ে গিয়ে অশোভন আচরণ, গালমন্দসহ ধমকাতে থাকেন। এ সময় সুমন চন্দ্র সরকার এর প্রতিবাদ করলে তাকেও গালমন্দ করে বের করে দেয়। আমি এর সুষ্ঠু বিচার দাবি করছি।

এ বিষয়ে অভিযুক্ত সিটি করপোরেশনের ১৬নং ওয়ার্ডের কাউন্সিলর আলহাজ্ব আনোয়ার হোসেন খোকন ঘটনার সত্যতা স্বীকার করে তুচ্ছ ঘটনা বলে বিষয়টি এড়িয়ে যান এবং সাংবাদিকদের সাথে কোন কথা না বলে চলে যান।
কুমিল্লা জেলা শিক্ষা অফিসার আব্দুল মজিদ জানান- লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনানুক ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান।

Tag :

সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো

কুমিল্লায় কাউন্সিলর কর্তৃক শিক্ষক লাঞ্ছিত

আপডেট টাইম : ০৫:০০:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ নভেম্বর ২০১৬