পূর্বাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক

টেকনাফে প্রবেশের চেষ্টাকালে ১২৫ রোহিঙ্গাকে ফেরত

মিয়ানমারের রাখাইন রাজ্যে সেনাবাহিনীর অভিযানের মুখে পালিয়ে আসা শতাধিক রোহিঙ্গাকে কক্সবাজারের টেকনাফ সীমান্ত অতিক্রমকালে সেদেশে ফেরত পাঠানো হয়েছে। শুক্রবার রাত দেড়টার দিকে টেকনাফের সাবরাং ইউনিয়নের নয়াপাড়া পয়েন্টে নাফ নদীর জলসীমার শূন্যরেখায় এ অভিযান চালায় কোস্ট গার্ড। কোস্ট গার্ড জানায়, সাতটি ট্রলারে করে আসা ১২৫ রোহিঙ্গার মধ্যে ছিল ৩৪ জন শিশু, ৬৪ জন নারী ও ২৭ জন পুরুষ।

কোস্ট গার্ড টেকনাফ স্টেশন কমান্ডার লেফটেন্যান্ট নাফিউর রহমান বলেন, গত ৯ অক্টোবর মিয়ানমারের রাখাইন রাজ্যে সীমান্তরক্ষী বাহিনীর নিরাপত্তা চৌকিতে হামলার পর থেকে কোস্ট গার্ড টহল জোরদার করেছে। রোহিঙ্গারা বাংলাদেশের জলসীমায় প্রবেশের সময় কোস্ট গার্ডের নিয়মিত টহলদলের সদস্যরা তাদের মিয়ানমারে ফেরত পাঠায়। মিয়ানমারের রোহিঙ্গা নাগরিকদের অনুপ্রবেশ ঠেকাতে কোস্ট গার্ড টহল জোরদার করেছে বলে লেফটেন্যান্ট নাফিউর রহমান।

গত ৯ অক্টোবর মিয়ানমারের তিনটি সীমান্ত পোস্টে বিচ্ছিন্নতাবাদীদের হামলায় নয় সীমান্ত পুলিশের মৃত্যু হয়। এরপরই আশেপাশের এলাকাগুলোতে ব্যাপক ধর পাকড় শুরু হয়। রাখাইন রাজ্যের রোহিঙ্গা অধ্যুষিত জেলাগুলোতে শুরু হয় সেনাবাহিনীর অভিযান।

সেখানে ত্রাণকর্মী ও নিরপেক্ষ পর্যবেক্ষকদের ঢুকতে দেওয়া হচ্ছে না এবং গ্রামগুলোতে চিরুনি তল্লাশি অভিযান চলছে বলে রয়টার্সের খবর। মিয়ানমারে জাতিগত নিপীড়নের শিকার রোহিঙ্গারা কয়েক যুগ ধরে বাংলাদেশে আসছিল। বর্তমানে পাঁচ লাখেরও বেশি রোহিঙ্গা রয়েছে বাংলাদেশ।

Tag :

সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো

টেকনাফে প্রবেশের চেষ্টাকালে ১২৫ রোহিঙ্গাকে ফেরত

আপডেট টাইম : ০৮:১৫:২২ পূর্বাহ্ন, শনিবার, ১৯ নভেম্বর ২০১৬