পূর্বাহ্ন, রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo “বাঙ্গরা বাজার থানা সমিতি-ঢাকা’র নির্বাচন সভাপতি মোমেন, সাধারণ সম্পাদক আবির Logo পাটগ্রামে দবির উদ্দিন চিকিৎসা সহায়তা ফাউন্ডেশনের নগদ সহায়তা প্রদান Logo পাটগ্রামে ইহসান ইয়ুথ সার্কেলের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি Logo কায়েতপাড়ায় বসতভিটা রক্ষার দাবিতে ১০ গ্রামের মানুষের থানায় গণঅভিযোগ Logo পাটগ্রামে জমি নিয়ে বিরোধে প্রতিপক্ষের হামলা, নারীসহ আহত ৪ Logo পাটগ্রামে রাস্তা ভেঙে চলাচল বন্ধ প্রায় দুই হাজার পরিবারের চলাচলে দুর্ভোগ Logo কুষ্টিয়ায় শিশুকে বলাৎকারের অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার Logo জুলাই গণঅভ্যুত্থান দিবস আজ Logo পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ Logo নারায়ণগঞ্জ এলজিইডিতে আহসানুজ্জামানের দুর্নীতির অভিযোগ

খালেদা আমার আহ্বান প্রত্যাখ্যান করেছিলেন

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ২০১৪ সালের নির্বাচনের সময় বিএনপি ঐকমত্যের আহ্বান প্রত্যাখ্যান করেছিল। আমি নিজে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে ফোন করেছিলাম। সকাল ১০টায় ফোন করেছিলাম। কিন্তু তিনি ফোন ধরেননি। তার সময় হয়নি।

শনিবার (১৯ নভেম্বর) বেলা ১২টার দিকে গণভবনে এক ভিডিও কনফারেন্সে এক বক্তব্যে শেখ হাসিনা এসব কথা বলেন।

শেখ হাসিনা বলেন, আমি নির্বাচনের সময় ফোন করেছিলাম, একসঙ্গে নির্বাচনের আহ্বান জানিয়েছিলাম। তবে তিনি সেই আহ্বান বর্জন করেছেন।

এদিকে, দুপুরে প্রধানমন্ত্রী চট্টগ্রাম বিভাগের ১১ জেলার ২৩ লাখ ২৭ হাজার মানুষের সঙ্গে সরাসরি ভিডিও কনফারেন্সে যুক্ত হয়েছেন।

শুরুতেই বিএনপি-জামায়াতের সহিংস আন্দোলনের প্রামাণ্যচিত্র রক্তাক্ত বাংলাদেশ মাল্টিমিডিয়ায় প্রচারিত হয়। এরপর চট্টগ্রামের উন্নয়ন নিয়ে প্রামাণ্যচিত্র প্রচারিত হয়। নগরীর লালদিঘি ময়দানে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন চট্টগ্রামের জেলা প্রশাসক সামসুল আরেফিন।

এরপর বক্তব্য দেন পেশাজীবী সমন্বয় পরিষদের চট্টগ্রামের সভাপতি ডা. এ কিউ এম সিরাজুল ইসলাম, সরকারি কমার্স কলেজের অধ্যক্ষ আইয়ূব ভূঁইয়া, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মো. সাহাবুদ্দিন ও মহানগর ইউনিটের কমান্ডার মোজাফফর আহমেদ।

Tag :
জনপ্রিয় সংবাদ

“বাঙ্গরা বাজার থানা সমিতি-ঢাকা’র নির্বাচন সভাপতি মোমেন, সাধারণ সম্পাদক আবির

খালেদা আমার আহ্বান প্রত্যাখ্যান করেছিলেন

আপডেট টাইম : ০৮:৩২:৩৬ পূর্বাহ্ন, শনিবার, ১৯ নভেম্বর ২০১৬