পূর্বাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক

স্কুল ছাত্রীকে মারধর, চার দিনেও মামলা নেয়নি পুলিশ

চট্টগ্রামের মিরসরাইয়ের ওসমানপুরে ইভটিজিংয়ের প্রতিবাদ করার নবম শ্রেণির ছাত্রীকে মারধরের ঘটনার পর চার দিন অতিবাহিত হয়ে গেলেও মামলা নেয়নি জোরারগঞ্জ থানা পুলিশ। উল্টো ওই ছাত্রীর পরিবারকে বিষয়টা স্থানীয় ভাবে মীমাংসের জন্য চাপ দিচ্ছে পুলিশ।

ইভটিজিংয়ের অভিযোগ ওঠা বখাটে মুমিন আকতার মামুনও বিষটি নিয়ে বাড়াবাড়ি না করার জন্য হুমকি দিচ্ছে। এমন অবস্থায় নিজেদের নিরাপত্তা নিয়ে শঙ্কিত হয়ে পড়েছে ইভটিজিং ও মারধরের শিকার ওই ছাত্রী এবং তার পরিবার।

এ বিষয়ে চট্টগ্রাম জেলা পুলিশ সুপার নুর এ আলম মিনা বলেন, ‘ইভটিজিং মামলা না নেয়ার তো কথা না। বিষয়টি খতিয়ে দেখব। সাথে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দেব থানা পুলিশ।’

ওই ছাত্রীর চাচা জহুরুল হক জানান, ‘ভাতিজি যাত্রামোহন আদর্শ উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রী ইভটিজিং এবং হামলার শিকার হওয়ার পর মামলা দায়ের করতে কমপক্ষে ৫ বার থানায় গেছি। শুরু থেকে পুলিশ নানান বাহানা করে মামলা নেয়নি। এখন বিষয়টি স্থানীয়ভাবে মীমাংসা করার জন্য চাপ দিচ্ছে ওসি। বখাটে মামুনও বিষয়টি নিয়ে মামলা না করতে হুমকি দিচ্ছে। এমনকি মামলা করলে সপরিবারে হত্যার হুমকি দিচ্ছে। এমন অবস্থায় নিজেদের নিরাপত্তা নিয়ে শঙ্কিত।’

প্রসঙ্গত, গত বুধবার যাত্রামোহন আদর্শ উচ্চ বিদ্যালয়েল নবম শ্রেণির ছাত্রী বাড়ি থেকে স্কুল যাওয়ার পথে ইভটিজিংয়ের শিকার হয়। এসময় প্রতিবাদ করলে মামুন তাকে মারধর করে। ওই বখাটে স্থানীয় ওসমানপুর ইউনিয়নের পাতাকোর্ট গ্রামের আবুল বশরের ছেলে।

Tag :

সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো

স্কুল ছাত্রীকে মারধর, চার দিনেও মামলা নেয়নি পুলিশ

আপডেট টাইম : ০২:০৮:২১ অপরাহ্ন, শনিবার, ১৯ নভেম্বর ২০১৬