অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo লালমনিরহাটের ফুলগাছে সামাজিক অপরাধ নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত Logo পাটগ্রামে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা, প্রাণ গেল মহিলার Logo সাব-রেজিস্ট্রার বদলি: আলোচিত আসিফ নজরুলের শতকোটি টাকা দুর্নীতির নেপথ্যে রমজান-মাইকেল চক্র Logo ঢাকার যানজট নিরসন ও ট্রাফিক ব্যবস্থা আধুনিকায়নের লক্ষ্যে সভা অনুষ্ঠিত Logo ছোট সঞ্চয়, বড় স্বপ্ন: তৃণমূল উদ্যোক্তাদের নিয়ে SDI-র ব্যতিক্রমী সিম্পোজিয়াম Logo রাজধানীতে গ্রেফতার সাবেক এমপি সফুরা বেগম রুমী, নেওয়া হলো লালমনিরহাটে। Logo পাটগ্রাম সীমান্তে- হত্যার ১৯ ঘন্টা পর মরদেহ ফেরত দিলো বিএসএফ Logo পাটগ্রাম সীমান্তে বিএসএফের গুলিতে যুবক নিহত, পতাকা বৈঠকে দুঃখ প্রকাশ বিএসএফের Logo বিএসএফের গুলিতে আহত বাংলাদেশি, দুঃখ প্রকাশ; গরুসহ ফেরত ভারতীয় নাগরিক Logo লালমনিরহাটে হামের আশঙ্কা: সদর হাসপাতালে ভর্তি দুই শিশু

লক্ষ্মীপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ২

লক্ষ্মীপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় সিএনজিচালিত অটোরিকশা চালক মো. ফিরোজ ও মোটরসাইকেল চালক হুমায়ুন কবির নিহত হয়েছেন। আহত হয়েছেন মাকসুদ নামের এক ব্যাক্তি। সোমবার সকালে লক্ষ্মীপুরের মজুপুরে সিএনজিচালিত অটোরিকশা ও কাভার্ড ভ্যানের সংঘর্ষে অটোরিকশা চালক ফিরোজ নিহত হন।

এর আগে গতকাল রবিবার রাতে কমলনগরের তোরাবগঞ্জে দুই মোটরসাইকেলে মুখোমুখি সংঘর্ষে চালক হুমায়ুন কবির নিহত হন। ফিরোজ সদর উপজেলার দালাল বাজার এলাকার আলমগীর হোসেনের ছেলে ও হুমায়ুন কবির কমলনগরের চরলরেন্স ইউনিয়নের বাসিন্দা মোস্তফা মাঝির ছেলে। জানা গেছে, সকালে লক্ষ্মীপুর শহরের উত্তর তেমুহনী থেকে ছেড়ে আসা সিএনজি চালিত অটোরিকশাটি মজুপুরের কবির বাড়ির দরজায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি কাভার্ড ভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই সিএনজিচালিত অটোরিকশাচালক মারা যান।

এর আগে গতকাল রবিবার রাতে কমলনগর উপজেলার তোরাবগঞ্জ এলাকায় দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেলচালক হুমায়ুন ও মাকসুদ গুরুতর আহত হন। তাদেরকে প্রথমে কমলনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হওয়ায় নোয়াখালীর ট্রমা সেন্টারে ভর্তি করা হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় হুমায়ুন মারা যান।

Tag :
জনপ্রিয় সংবাদ

লালমনিরহাটের ফুলগাছে সামাজিক অপরাধ নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত

লক্ষ্মীপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ২

আপডেট টাইম : ০৩:০৪:০৬ অপরাহ্ন, সোমবার, ২১ নভেম্বর ২০১৬