অপরাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক

শ্রেষ্ঠ গবেষক পুরস্কার পেলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক

মালয়েশিয়ায় আন্তর্জাতিক বিজ্ঞান সম্মেলনে ‘শ্রেষ্ঠ গবেষক’ পুরস্কার পেয়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) মনোবিজ্ঞান বিভাগের প্রাক্তন চেয়ারম্যান অধ্যাপক ড. কাজী সাইফুদ্দীন।

মালয়েশিয়ার রাজধানী পুত্রজায়ার ম্যারিয়ট হোটেলে এ আন্তর্জাতিক বিজ্ঞান সম্মেলনের আয়োজন করে ইউনিভার্সিটি কেবাংসান মালয়েশিয়া (ইউকেএম) ও ইন্টারন্যাশনাল সেন্টার ফর থিওরেটিক্যাল ফিজিকস (আইসিটিপি)। সম্মেলনের প্রতিপাদ্য ছিল- সমাজের কল্যাণে প্রযুক্তি (টেকনোলজি ফর সোসাইটিজ ওয়েলবিয়িং)।

গত ১৪ নভেম্বর এ আন্তর্জাতিক বিজ্ঞান সম্মেলনের উদ্বোধন করেন পদার্থ বিজ্ঞানে নোবেল পুরস্কারজয়ী অধ্যাপক ড. তাকাকি কাজিতা। ১৬ নভেম্বর পর্যন্ত এ সম্মেলন হয়।

কাজী সাইফুদ্দীন ‘সাইকো সোশ্যাল ওয়েলবিয়িং ইন রিলেশন টু দ্য সাইকো অকাস্টিক ফ্যাক্টরস আইডেন্টিফাইড বাই এসিপি’ শিরোনামে গবেষণা প্রবন্ধ উপস্থাপন করে শ্রেষ্ঠ গবেষকের ‍পুরস্কার পান। সম্মেলনে ১৬২টি প্রবন্ধ উপস্থাপন করা হয়।

উল্লেখ্য, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক কাজী সাইফুদ্দীন জাপানের কোবে বিশ্ববিদ্যালয় থেকে পরিবেশ মনোবিজ্ঞানে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। ক্যামব্রিজসহ অনেকগুলো বিশ্ববিদ্যালয়ে রিসার্চ ফেলো ছিলেন তিনি।

Tag :

সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো

শ্রেষ্ঠ গবেষক পুরস্কার পেলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক

আপডেট টাইম : ০৩:১৯:৪৪ অপরাহ্ন, সোমবার, ২১ নভেম্বর ২০১৬