পূর্বাহ্ন, রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬, ৫ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo জনতা সমবায় কল্যাণ সমিতির উদ্যোগে বর্ণাঢ্য মিলন মেলা অনুষ্ঠিত Logo ধানের শীষ প্রার্থীর বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘন ও সহিংসতার অভিযোগে বাউফলে জামায়াতের সংবাদ সম্মেলন Logo অব্যাহতি পাওয়া বিএনপি নেতা জব্বার মৃধার পাশে দাঁড়ালেন ড.মাসুদ Logo আগামী নির্বাচন সহজ নয়, একটি ভোটও নষ্ট করা যাবে না: সালাম Logo ‘আমি আপনার আপু নই’: সম্বোধন নিয়ে বির্তকে কালীগঞ্জের ইউএনও Logo শীতার্তদের মাঝে লালমনিরহাট জেলা পুলিশের শীতবস্ত্র বিতরণ Logo বুটেক্স ভর্তি পরীক্ষার ফল প্রকাশ, উত্তীর্ণ ৪ হাজার ৫০০ শিক্ষার্থী Logo এলজিইডির অতিরিক্ত প্রধান প্রকৌশলী কাজী সাইফুল কবিরের ঘুষ বানিজ্য, নামে বেনামে সম্পদের পাহাড় Logo লালমনিরহাটের পাটগ্রামে বিরল প্রজাতির শকুন উদ্ধার Logo হাতীবান্ধায় সীমান্ত সুরক্ষায় বিজিবির নতুন ক্যাম্পের যাত্রা শুরু

শিক্ষিত মা শিক্ষিত জাতি উপহার দিতে পারেন: বার্নিকাট

বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মার্শা বার্নিকাট বলেছেন, একজন শিক্ষিত মা একটি শিক্ষিত জাতি উপহার দিতে পারেন। এজন্য শিক্ষা গ্রহণে নারীদের বিশেষ গুরুত্ব দিতে হবে।

মঙ্গলবার টাঙ্গাইলের মির্জাপুরে কুমুদিনী হাসপাতালে ফিস্টুলা রোগীদের জন্য লেকচার অন সেফ সার্জারি অনুষ্ঠানের উদ্বোধন, কুমুদিনী কমপ্লেক্স এবং ভারতেশ্বরী হোমস পরিদর্শনে এসে তিনি এ কথা বলেন।

বার্নিকাট বলেন, ‘দানবীর রনদা প্রসাদ সাহার প্রতিষ্ঠানগুলো একটি অনন্য প্রতিষ্ঠান। এখানকার নিয়ম-শৃংখলা, নারী শিক্ষার পরিবেশ ও চিকিংসার জন্য বিশেষ ব্যবস্থা দেখে আমি মুগ্ধ হয়েছি।’

এ সময় বাংলাদেশ ও কুমুদিনী কল্যাণ সংস্থার ভূয়সী প্রশংসা করেন তিনি।

কুমুদিনী কমপ্লেক্সে পৌঁছলে কুমুদিনী কল্যাণ সংস্থার নির্বাহী ব্যবস্থাপক রাজিব প্রসাদ সাহা, পরিচালক (শিক্ষা) প্রতিভা মুত্সুদ্দি, পরিচালক শ্রী মতি সাহা, উইমেন্স মেডিকেল কলেজের অধ্যক্ষ প্রফেসর ডা. এম এ হালিম, কুমুদিনী হাসপাতালের পরিচালক ডা. দুলাল চন্দ্র পোদ্দারসহ উইমেন্স মেডিকেল কলেজের ছাত্রী, নার্সিং স্কুল ও কলেজের ছাত্রী এবং ভারতেশ্বরী হোমসের ছাত্রী ও শিক্ষকসহ কুমুদিনী পরিবারের সদস্যরা রাষ্ট্রদূতকে ফুলের শুভেচ্ছা জানান।

পরে তিনি কুমুদিনী হাসপাতাল, নার্সিং স্কুল অ্যান্ড কলেজ, উইমেন্স মেডিকেল কলেজসহ কুমুদিনী কমপ্লেক্সের বিভিন্ন স্থাপনা পরিদর্শন করেন।

ডা. বিপি পতি মিলনায়তনে নির্বাহী ব্যবস্থাপক রাজিব প্রসাদ সাহার সভাপতিত্বে ফিস্টুলা অন সেফ সার্জারি উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন- মার্শা বার্নিকাট, প্রফেসর ডা. এম এ হালিম, নার্সিং স্কুল অ্যান্ড কলেজের প্রিন্সিপাল সিস্টার রীনা ক্রুস, ডা. দুলাল চন্দ্র পোদ্দার, ইউএসএআইডির মিশন অব হেড মিসেস জারিনা জাসিকি প্রমুখ।

পরে মার্কিন রাষ্ট্রদূত ভারতেশ্বরী হোমসের সবুজ চত্বরে ছাত্রীদের অংশগ্রহণে মনোজ্ঞ ডিসপ্লে ও আনন্দ নিকেতন ভবনে সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন।

Tag :
জনপ্রিয় সংবাদ

জনতা সমবায় কল্যাণ সমিতির উদ্যোগে বর্ণাঢ্য মিলন মেলা অনুষ্ঠিত

শিক্ষিত মা শিক্ষিত জাতি উপহার দিতে পারেন: বার্নিকাট

আপডেট টাইম : ০৩:৫৪:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ নভেম্বর ২০১৬