অপরাহ্ন, শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক Logo সরকারি চাকরিজীবীদের টানা ৪ দিনের ছুটির সুযোগ

মাইলফলক স্পর্শ করলেন আফ্রিদি

ব্যাট হাতে নিজেকে ততটা মেলে ধরতে না পারলেও বল হাতে ঠিকই ঘূর্ণি জাদু দেখিয়েছেন শহীদ আফ্রিদি। বিপিএল ক্রিকেটের চলতি আসরে রংপুর রাইডার্সের হয়ে খেলছেন এই অলরাউন্ডার।

মঙ্গলবার খুলনা টাইটান্সের বিপক্ষে খেলতে নেমে ফ্র্যাঞ্চাইজি টি ২০ টুর্নামেন্টে ২৫০ উইকেটের অনন্য মাইলফলক স্পর্শ করলেন তিনি।

এখন পর্যন্ত ফ্র্যাঞ্চাইজিভিত্তিক টি ২০ টুর্নামেন্টে ২৩০ ম্যাচ খেলে ২৫১ উইকেট হলো আফ্রিদির। এর আগে আরও সাত বোলার টি ২০ খেলায় আড়াইশ কিংবা তার বেশি উইকেট নিয়েছেন।

২৪৭ উইকেট নিয়ে আফ্রিদির পরই রয়েছেন সাকিব আল হাসান।

ক্রিকেটের সংক্ষপ্তি এই ফরম্যাটে সবচেয়ে বেশি উইকেট ডোয়াইন ব্রাভো’র। ৩৩৪ ম্যাচে এই ডানহাতি পেসার দখলে নিয়েছেন ৩৫৩টি উইকেট।

অন্যদিকে আন্তর্জাতিক টি ২০ ম্যাচে এখন পর্যন্ত ৯৮টি ম্যাচে ৯৭ উইকেট নিয়ে সর্বোচ্চ উইকেট শিকারির তালিকায় শীর্ষে রয়েছেন আফ্রিদি। এরপর রয়েছেন তারই স্বদেশী ওমর গুল। ৬০ ম্যাচে তিনি নিয়েছেন ৮৫ উইকেট।

টি ২০ ক্রিকেটে ২০০৪ সালে কাউন্টি দল কেন্টের হয়ে মিডলসেক্সের বিপক্ষে অভিষেক হয়েছিল আফ্রিদির। এরপর থেকে আন্তর্জাতিক ও ফ্র্যাঞ্চাইজিভিত্তিক টুর্নামেন্টে বল হাতে দারুণ পারফর্ম করতে থাকেন তিনি।

টি ২০ তে ডানহাতি এ লেগ স্পিনারের সেরা বোলিং ফিগার ৭ রানে ৫ উইকেট।

মঙ্গলবার চট্টগ্রামের জহুর আহমেদ চেৌধুরী স্টেডিয়ামে বিপিএলের ম্যাচে টস জিতে আগে ব্যাটিংয়ে নামে খুলনা। ইনিংসের ৮ম ওভারে বোলিং আক্রমণে এসেই প্রথম বলে মাহমুদুল্লাহকে আনোয়ার আলির ক্যাচ বানিয়ে সাজঘরে ফেরান আফ্রিদি। সেটিই ছিল মাইলফলক স্পর্শ করা উইকেট। খুলনার বিপক্ষে বল হাতে ৪ ওভারে ৩০ রানে ২ উইকেট নিয়েছেন আফ্রিদি।

Tag :

বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ

মাইলফলক স্পর্শ করলেন আফ্রিদি

আপডেট টাইম : ০৪:০০:৪৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ নভেম্বর ২০১৬