পূর্বাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক Logo সরকারি চাকরিজীবীদের টানা ৪ দিনের ছুটির সুযোগ

বরগুনায় মৎস্যজীবীলীগের সভাপতিকে কুপিয়ে হত্যা

বরগুনা : বরগুনার বামনা উপজেলা মৎস্যজীবীলীগের সভাপতি এবং দক্ষিন রামনা সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি নূর আলম সিদ্দিকী (৫৫) প্রতিপক্ষের রামদার কোপে নিহত হয়েছেন। গুরুতর আহতাবস্থায় তার স্ত্রী সালমা খন্দকার (৪৫) এবং ছেলে আহাদ সিদ্দিকীকে (১৭) বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বামনা থানার ওসি মো. শাহাবুদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন।

বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন সালমা খন্দকার ও আহাদ সিদ্দিকী জানিয়েছেন, বুধবার সকালে ফজরের নামাজ পড়ার জন্য ঘুম থেকে উঠে বাড়ির পুকুরে ওজু করতে গিয়েছিলেন নূর আলম সিদ্দিকী।

এসময় একই বাড়ির প্রতিপক্ষ মৃতঃ ডা. মতিউর রহমানের ছেলে গোলাম কবির (৫২), গোলাম ফারুক (৪৫), আ. লতিফের ছেলে জাহাঙ্গীর হোসেন মিন্টু (৫০), মেয়ে শাহানারা হেনা (৪৫), গোলাম ফারুকের ছেলে আশিকুর রহমান বাবু (২০), জাহাঙ্গীর হোসেন মিন্টুর ছেলে হৃদয় হোসেন (২০), একই গ্রামের ইদ্রিস আলীর ছেলে কাকন হোসেন (২০), আবুল হাশেমের ছেলে আবুল হোসেন (৫৫), আব্দুল কুদ্দুসের ছেলে রাসেল হোসেন (৩৫), আ. লতিফের ছেলে আফজাল হোসেন (৩৫), আবুল হাশেমের ছেলে সেলিম হোসেনসহ (৩২) একদল সন্ত্রাসী নূর আলম সিদ্দিকীকে রামদা, ছেনা এবং সুরকী দিয়ে এলোপাতারি কুপিয়ে গুরুতর জখম করে। তাকে বাঁচাতে গেলে তার স্ত্রী সালমা খন্দকার ও ছেলে আহাদ সিদ্দিকীকেও কুপিয়ে আহত করা হয়।

আহত ৩ জনকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেলে কলেজ হাসপাতালে নেয়া হলে বুধবার বেলা সাড়ে ১২ টায় নূর আলম সিদ্দিকী মারা যান। প্রতিপক্ষের সাথে তাদের জমি নিয়ে বিরোধ রয়েছে। বামনা থানার ওসি মো. শাহাবুদ্দিন জানিয়েছেন, আহত ও নিহতরা বরিশাল থাকায় এখন পর্যন্ত কোন মামলা হয়নি।

Tag :

বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ

বরগুনায় মৎস্যজীবীলীগের সভাপতিকে কুপিয়ে হত্যা

আপডেট টাইম : ০২:৫৪:৩৯ অপরাহ্ন, বুধবার, ২৩ নভেম্বর ২০১৬