পূর্বাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক

লক্ষ্মীপুরে আগুনে ২৫ টি দোকান পুড়ে ছাই

লক্ষ্মীপুর : লক্ষ্মীপুর সদর উপজেলার বশিকপুর ইউনিয়নের পোদ্দার বাজারে বুধবার বিকালে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। খবর পেয়ে লক্ষ্মীপুর শহর থেকে দমকল বাহিনীর সদস্যরা ঘটনারস্থলে উপস্থিত হয়ে আগুন নিয়ন্ত্রনে আনে। ক্ষয় ক্ষতির পরিমাণ প্রায় দেড় কোটি টাকা।

প্রত্যক্ষদর্শীরা জানায়, পোদ্দার বাজারের একটি তুলা দোকান থেকে হঠাৎ করে ধোঁয়া বের হতে দেখা যায়। এ সময় দোকানের মালিক দোকানে ছিলনা। পরে বাজারের ব্যবসায়ীরা এগিয়ে আসার আগেই মুহুর্তে আগুন পার্শ্ববর্তী গ্যাসের দোকানে ছড়িয়ে পড়ে এবং গ্যাস সিলিন্ডারের বিস্ফোরণ ঘটে। একে একে জহিরের পোল্ট্রি দোকান, জামালের ইলেকট্রিক , একটি লেপ দোকান, একটি সাইকেল গ্যারেজ, একটি মুদি দোকান, ১ টি চা দোকান, একটি ইলেকট্রনিক্স দোকান, একটি গ্যারেজসহ প্রায় ২৫টি দোকান ঘন্টার ব্যবধানে পুঁড়ে ছাঁই হয়ে যায়।

পোদ্দার বাজার কমিটির সাধারণ সম্পাদক মো: হারুনুর রশিদ জানান, আগুণে ২৫ টি দোকান পুঁড়ে গেছে, এতে ব্যবসায়ীদে প্রায় দেড় কোটি টাকা ক্ষতি হয়েছে।

এ ব্যাপারে দত্তপাড়া ফাঁড়ির ইনচার্জ জাহাঙ্গির আলম বলেন, খবর পেয়ে আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণে রাখতে ঘটনাস্থলে দ্রুত পুলিশ পাঠানো হয়েছে।

লক্ষ্মীপুর ফায়ার সার্ভিসের জেলা কর্মকর্তা মো: শেখ ফরিদ জানান, অগ্নিকান্ডের খবর পাওয়ার সাথে সাথে ফায়ার সার্ভিসের কর্মীরা ছুটে যান। রাস্তার খারাপের কারণে ঘটনাস্থলে পোঁছতে একটু দেরী হয়। আগুনে প্রায় ২৫টি দোকান আগুনে পুড়ে ছাই হয়ে গেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে সিগারেটের আগুন থেকে অগ্নিকান্ডের সূত্রপাত হয়েছে।

Tag :

সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো

লক্ষ্মীপুরে আগুনে ২৫ টি দোকান পুড়ে ছাই

আপডেট টাইম : ০৩:০৯:৪০ অপরাহ্ন, বুধবার, ২৩ নভেম্বর ২০১৬