
অল্পের জন্য প্রাণে বেঁচে গেলেন ব্রাজিলিয়ান ফুটবল তারকা বার্সা স্ট্রাইকার নেইমার। দুর্ঘটনায় তার গাড়ির একপাশ ক্ষতিগ্রস্ত হলেও অক্ষত রয়েছেন তিনি।
রোববার সকালে স্পেনের বার্সেলোনায় বিমানবন্দরে যাওয়ার পথে তার ফেরারি ৪৫৮ স্পাইডার দুর্ঘটনার কবলে পড়ে। খবর দ্য সান ইউকে’র।
আজ রাতে রিয়েল সোসিয়েদাদের বিপক্ষে খেলতে বিমানবন্দরে পথে ছিলেন নেইমার। সেখানেই অপেক্ষায় ছিলেন তার সতীর্থরা।
দুর্ঘটনার পর বার্সার স্টাফরা নেইমারকে উদ্ধার করে বিমানবন্দরে নিয়ে যান। আর একটুর জন্য ফ্লাইট মিস করতে যাচ্ছিলেন তিনি।
দুর্ঘটনার কারণে মানসিক আঘাত সত্ত্বেও নেইমার খেলার জন্য প্রস্তুত বলে জানিয়েছে বার্সা কর্তৃপক্ষ। সতীর্থ লিওনেল মেসিও এক টুইটে এমনটাই জানিয়েছেন।
বাংলার খবর ডেস্ক : 










