অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo পাটগ্রামে ক্যাশলেস ব্যাংকিং ও বাংলা কিউআর সেবা সম্প্রসারণে এনসিসি ব্যাংকের সচেতনতামূলক কর্মসূচি Logo সাংবাদিকদের নিরাপত্তা নিয়ে ‘ঢাকা মেট্রোপলিটন প্রেস ক্লাব’-এর গভীর উদ্বেগ; বিশেষ সুরক্ষা আইনের দাবি Logo গোপালগঞ্জে আইজিপি, এসআরবি ও বিজিবি মহাপরিচালক Logo বৈদ্যুতিক মিটার বিস্ফোরিত হয়ে বসতবাড়িতে আগুন, ক্ষতি অন্তত ১০ লাখ টাকা Logo আয়ুর্বেদিক শিল্প সমিতির (বামা) নেতার বিরুদ্ধে সদস্যপদ দেয়া ও অনুষ্ঠানের নামে অর্থ হাতিয়ে নেয়ার অভিযোগ Logo পাটগ্রাম শহরে অটোর দাপট, যানজটে নাকাল নগরবাসী Logo ট্রেনের ইঞ্জিন বিকল, চার ঘণ্টা ভোগান্তিতে ছয় শতাধিক যাত্রী Logo ১৯ নভেম্বর লালমনিরহাটে আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, ‘আলোকিত লালমনিরহাট’ কর্মসূচি পরিদর্শন করবেন Logo পাটগ্রামে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ Logo ৭ নভেম্বর: বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এক অবিস্মরণীয় দিন

রাজশাহীতে ৫১০ বোতল ফেনসিডিল উদ্ধার

ডেস্ক: রাজশাহী সীমান্তে ৫১০ বাতল ফেনসিডিল উদ্ধার করেছে বর্ডার গার্ড ব্যাটালিয়ন (বিজিবি)। রাজশাহী শহর সংলগ্ন পদ্মার ৬০ বিঘা চর এলাকা থেকে ওই ফেনসিডিল উদ্ধার করে বিজিবির খানপুর ক্যাম্পের সদস্যরা।

বৃহস্পতিবার দিবাগত রাত সোয়া ২টার দিকে ওই অভিযান চালানো হয়। বিজিবি সদস্যদের উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা পালিয়ে যাওয়ায় তাদের আটক করা সম্ভব হয়নি বলে জানিয়েছে বিজিবি।

শুক্রবার সকালে রাজশাহী ১-বিজিবির অধিনায়ক সোহেল উদ্দিন পাঠান গণমাধ্যমে এ তথ্য নিশ্চিত করেন।

বিজিবি জানায়, রাতে খানপুর সীমান্ত ফাঁড়ির একটি দল নগরীর মতিহার থানার ৬০ বিঘা পদ্মার চরে নিয়মিত টহল দিচ্ছিলো। এসময় ফেনসিডিল চোরাকারবারিরা বিজিবি সদস্যদের দেখে পালিয়ে যায়। পরে তল্লাশি চালিয়ে ৫১০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। ওই অভিযানে নেতৃত্ব দেন হাবিলদার মিনহাজ উদ্দিন।

বিজিবি আরো জানায়, উদ্ধারকৃত এসব ফেনসিডিলের আনুমানিক সিজার মূল্য ২ লাখ ৪ হাজার টাকা। এসব ফেনসিডিল ব্যাটালিয়নের সিজার ষ্টোরে জমা করা হয়েছে। পরে সময়মত তা জনসম্মুখে ধংস করা হবে।

Tag :
জনপ্রিয় সংবাদ

পাটগ্রামে ক্যাশলেস ব্যাংকিং ও বাংলা কিউআর সেবা সম্প্রসারণে এনসিসি ব্যাংকের সচেতনতামূলক কর্মসূচি

রাজশাহীতে ৫১০ বোতল ফেনসিডিল উদ্ধার

আপডেট টাইম : ০৬:১৮:৫৪ পূর্বাহ্ন, শুক্রবার, ২ ডিসেম্বর ২০১৬