পূর্বাহ্ন, রবিবার, ১৫ মার্চ ২০২৬, ৩০ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo নির্ধারিত সময়ে অফিসে না এলে কঠোর ব্যবস্থা: লালমনিরহাটে : ত্রাণমন্ত্রী Logo নাজিরপুরে দুই হাজার পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ করলেন হাজী মাসুম বিল্লাহ পলাশ Logo এলজিইডির ৬ হাজার ৩৪৫ কোটি টাকার প্রকল্পে নিয়োগ নিয়ে প্রশ্ন: প্রকৌশলী সাবেক ছাত্রলীগ নেতা তোফায়েল আহমেদের বিরুদ্ধে নানা অভিযোগ Logo পাটগ্রামে প্রাথমিক শিক্ষক সমিতির ইফতার মাহফিলে এমপি ব্যারিস্টার হাসান রাজিব প্রধান Logo ময়মনসিংহ থেকে প্রকাশিত দৈনিক প্রতিদিনের কাগজ পত্রিকার প্রকাশনা বন্ধে হাইকোর্টের রুল Logo বিআরটিএ চেয়ারম্যান ওএসডি Logo চলচ্চিত্র ও রাজপথে আপসহীন এক নাম: নির্মাতা সায়মন তারিক Logo (টিসিসি)-এর ৯৪তম এবং আরএমজি বিষয়ক ত্রিপক্ষীয় পরামর্শ পরিষদ (আরএমজি টিসিসি)- এর ২৩ তম সভা অনুষ্ঠিত Logo লালমনিরহাটে মাদক সেবনকালে আটক ৩ জন, ভ্রাম্যমাণ আদালতে জেল ও জরিমানা Logo এনসিপির জন্মদিনে সেতুমন্ত্রীর উপস্থিতি, নাহিদ ইসলামের উচ্ছ্বাস

বাল্য বিবাহ রোধে বাড়ছে শাস্তি, কমছে বয়স

বাংলার খবর২৪.কম : বাংলাদেশে বাল্যবিবাহ রোধে প্রস্তাবিত এক আইনে সাজার মেয়াদ এবং জরিমানার পরিমাণ বেড়েছে, তবে একইসাথে কমেছে বিয়ের সর্বনিম্ন বয়স সীমা।

সোমবার মন্ত্রীসভায় অনুমোদিত প্রস্তাবিত ওই আইনে নারীর জন্যে বিয়ের বয়স ১৮ থেকে কমিয়ে ১৬ এবং পুরুষদের জন্যে ২১ থেকে ১৮ করা হয়েছে।

তবে বয়স কমালেও বাল্যবিবাহের সাথে জড়িতদের শাস্তিও আরো কঠোর করার কথা বলা হয়েছে।

প্রস্তাবিত আইনে সর্বোচ্চ কারাভোগের মেয়াদ তিনমাসের জায়গায় দুই বছর করা হয়েছে। জরিমানা বাড়িয়ে ৫০ হাজার টাকা করা হয়েছে।

বিয়ের জন্যে নারী ও পুরুষের এই বয়স কেন কমানো হচ্ছে- এই প্রশ্নে সরকারের মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি বিবিসিকে বলেন, বাংলাদেশের আর্থ সামাজিক বাস্তবতায় বিয়ের জন্য এই উঁচু বয়স সীমা জটিল পরিস্থিতির সৃষ্টি করছিল।

তিনি বলেন, বিশেষ করে মেয়েদেরকে।তাই এই আইনের প্রয়োগ কঠিন হচ্ছিল।

এ প্রসঙ্গে মন্ত্রী বলেন, ইউরোপের অনেক দেশেও বিয়ের বৈধ বয়স ১৬।

প্রস্তাবিত আইনে বলা হয়েছে বাল্যবিবাহ যারা করবেন,সেই বিয়ে যারা পরিচালনা করবেন অথবা তা আয়োজনে সম্পৃক্ত থাকবেন, তারা সবাই দণ্ডের আওতায় পড়বেন।

মন্ত্রী মেহের আফরোজ বলেন, অভিভাবক, কাজি, মৌলভি থেকে শুরু করে জনপ্রতিনিধি পর্যন্ত যারাই বাল্য বিবাহের আয়োজনে জড়িত থাকবেন তারা সবাই আইনের আওতায় আসবেন।

তিনি বলেন, বিয়ে ঠেকানো না গেলেও বাল্য বিবাহ অবৈধ বলে গণ্য করা হবে।

সূত্র: বিবিসি

Tag :
জনপ্রিয় সংবাদ

নির্ধারিত সময়ে অফিসে না এলে কঠোর ব্যবস্থা: লালমনিরহাটে : ত্রাণমন্ত্রী

বাল্য বিবাহ রোধে বাড়ছে শাস্তি, কমছে বয়স

আপডেট টাইম : ০৩:১৮:৩৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর ২০১৪