পূর্বাহ্ন, শনিবার, ২১ মার্চ ২০২৬, ৭ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo পাটগ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জামায়াত নেতার মৃত্যু Logo লালমনিরহাটে ঈদ বাজারে “একদর” নামের আড়ালে প্রতারণা, ভোক্তাদের ক্ষোভ Logo ঈদে ফেরা হলো না বাড়ি সড়কেই মৃত্যু হলো বাবা-মা-ছেলের Logo নির্ধারিত সময়ে অফিসে না এলে কঠোর ব্যবস্থা: লালমনিরহাটে : ত্রাণমন্ত্রী Logo নাজিরপুরে দুই হাজার পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ করলেন হাজী মাসুম বিল্লাহ পলাশ Logo এলজিইডির ৬ হাজার ৩৪৫ কোটি টাকার প্রকল্পে নিয়োগ নিয়ে প্রশ্ন: প্রকৌশলী সাবেক ছাত্রলীগ নেতা তোফায়েল আহমেদের বিরুদ্ধে নানা অভিযোগ Logo পাটগ্রামে প্রাথমিক শিক্ষক সমিতির ইফতার মাহফিলে এমপি ব্যারিস্টার হাসান রাজিব প্রধান Logo ময়মনসিংহ থেকে প্রকাশিত দৈনিক প্রতিদিনের কাগজ পত্রিকার প্রকাশনা বন্ধে হাইকোর্টের রুল Logo বিআরটিএ চেয়ারম্যান ওএসডি Logo চলচ্চিত্র ও রাজপথে আপসহীন এক নাম: নির্মাতা সায়মন তারিক

৩ যুবলীগ নেতার লাশ উদ্ধার : প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ

নাটোর যুবলীগের তিন নেতার গুলিবিদ্ধ লাশ উদ্ধারের ঘটনায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার হস্তক্ষেপ কামনা করেছেন নাটোরের সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুল।

সোমবার সন্ধ্যায় জাতীয় সংসদ অধিবেশনে নামাজের বিরতি চলাকালে সংসদ লবিতে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করে তিনি বিষয়টি তুলে ধরেন শফিকুল ইসলাম শিমুল। হত্যাকারীদের গ্রেপ্তার ও বিচারে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেন প্রধানমন্ত্রী।

শফিকুল ইসলাম শিমুল সাংবাদিকদের জানান, তার এলাকার যুবলীগ নেতা সাব্বির, আব্দুল্লাহ ও সোহেলকে আইনশৃঙ্খলা রক্ষাকারীর বাহিনীর সদস্য পরিচয়ে তুলে নিয়ে হত্যা করা হয়। দিনাজপুরের ঘোড়াঘাট থেকে তাদের গুলিবিদ্ধ লাশ উদ্ধার করা হয়।

তিনি বলেন, বিষয়টি প্রধানমন্ত্রীকে জানানো হয়েছে। এ সময় নাটোরের অন্য এমপিরা আমার সঙ্গে ছিলেন। আমরা খুনিদের চিহ্নিত করে দ্রুত শাস্তি নিশ্চিত করার দাবি জানিয়েছি। প্রধানমন্ত্রী বিষয়টি গুরুত্বের সঙ্গে শুনেছেন। এ বিষয়ে দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন।

Tag :
জনপ্রিয় সংবাদ

পাটগ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জামায়াত নেতার মৃত্যু

৩ যুবলীগ নেতার লাশ উদ্ধার : প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ

আপডেট টাইম : ০৭:৩৭:৪৭ অপরাহ্ন, সোমবার, ৫ ডিসেম্বর ২০১৬