পূর্বাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক Logo সরকারি চাকরিজীবীদের টানা ৪ দিনের ছুটির সুযোগ

৬০ বছর বয়সে নাচলেন চিরযৌবনা রেখা!

পরনে সেই পরিচিত কাঞ্জিভরম, চোখে কাজল, ঠোঁটে মেরুন রঙের লিপস্টিক। মঞ্চে যখন উঠলেন হাততালিতে কান পাতা দায়।

এর মাঝেই বেজে উঠল ‘পরদেশিয়া’র সুর। নস্টালজিয়ায় সুড়সুড়ি দিয়ে দুলে উঠল ভানুরেখা গণেশনের কোমর। সেই ছন্দে বিভোর হয়ে থাকলেন উপস্থিত জনতা।

আসলে তিনি তো চিরযৌবনা। কে না জানে, সময়ও যেন থমকে যায় তার সামনে! ষাট পেরিয়েও তাই তিনি ঝলসে উঠলেন স্টার স্ক্রিন অ্যাওয়ার্ডসের মঞ্চে। ২ মিনিটের সেই ম্যাজিক্যাল মুহূর্তের সবচেয়ে কাছ থেকে সাক্ষী ছিলেন সোনম কাপুর।

রেখাকে ট্রিবিউট জানাতেই মূলত সোনম পারফর্ম করছিলেন স্ক্রিন অ্যাওয়ার্ডসের মঞ্চে। হয়তো বুঝতেও পারেননি এই বিরল মুহূর্তের সাক্ষী হতে চলেছেন তিনি। তাল মেলানোর চেষ্টা করেও থেমে গিয়েছিলেন বলিউড ডিভার স্বতঃস্ফূর্ততাকে কুর্নিশ জানিয়ে। কমতি বোধহয় থাকল শুধু একজনের! কে না জানে, মিঃ নটবরলাল না থাকলে কি পরদেশিয়ার সুর তেমন জমে!

Tag :

বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ

৬০ বছর বয়সে নাচলেন চিরযৌবনা রেখা!

আপডেট টাইম : ০৫:৪৪:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ ডিসেম্বর ২০১৬