পূর্বাহ্ন, শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ২৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo পাটগ্রামে দবির উদ্দিন চিকিৎসা সহায়তা ফাউন্ডেশনের নগদ সহায়তা প্রদান Logo পাটগ্রামে ইহসান ইয়ুথ সার্কেলের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি Logo কায়েতপাড়ায় বসতভিটা রক্ষার দাবিতে ১০ গ্রামের মানুষের থানায় গণঅভিযোগ Logo পাটগ্রামে জমি নিয়ে বিরোধে প্রতিপক্ষের হামলা, নারীসহ আহত ৪ Logo পাটগ্রামে রাস্তা ভেঙে চলাচল বন্ধ প্রায় দুই হাজার পরিবারের চলাচলে দুর্ভোগ Logo কুষ্টিয়ায় শিশুকে বলাৎকারের অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার Logo জুলাই গণঅভ্যুত্থান দিবস আজ Logo পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ Logo নারায়ণগঞ্জ এলজিইডিতে আহসানুজ্জামানের দুর্নীতির অভিযোগ Logo গণপূর্তে খালেকুজ্জামান সিন্ডিকেটের ‘রাজত্ব’ দেখার যেনো কেউ নেই

ইরানের হয়ে গুপ্তচরবৃত্তি, সৌদি আরবে ১৫ জনের মৃত্যুদণ্ড

ইরানের হয়ে গুপ্তচরবৃত্তির দায়ে ১৫ জনকে মৃত্যুদণ্ড এবং বেশ কয়েকজনকে কারাদণ্ডাদেশ দিয়েছে সৌদি আরব সরকার।

সৌদি আরবের রাজধানী রিয়াদের এক আদালত বাকিদের ছয় মাস থেকে ২৫ বছর পর্যন্ত কারাদণ্ডাদেশ দিয়েছেন। ৩২ জনের বিরুদ্ধে ইরানের হয়ে গুপ্তচরবৃত্তির এই মামলা তিন বছর ধরে চলছিল। ৩২ জনের মধ্যে ৩০ জন সৌদি নাগরিক, একজন ইরানি এবং একজন আফগানিস্তানের নাগরিক।

সমালোচকরা বলেছেন, উচ্চ পর্যায়ের এই বিচার সম্পূর্ণভাবে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত এবং এই উপসাগরীয় দেশটির অর্থনৈতিক দুর্দশা থেকে মনোযোগ সরানোর প্রচেষ্টা।

২০১৩ সালে এই ৩২ জনকে আটক করা হয় এবং গুপ্তচরবৃত্তির অভিযোগে বিচার শুরু হয়।

সৌদি রাষ্ট্রপরিচালিত গণমাধ্যম বলেছে, সন্দেহভাজনরা স্পর্শকাতর জাতীয় নিরাপত্তা তথ্য ইরানের কাছে দিয়েছে।

এই ৩২ জনের বিরুদ্ধে সৌদি আরবের গোপন তথ্য শত্রু দেশ ইরানের কাছেই তুলে দেওয়ার অভিযোগ এনেছে সৌদি সরকার। এ ছাড়া তাদের বিরুদ্ধে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আলী খোমেনির সঙ্গে বৈঠক, ইরানি গোয়েন্দাদের সঙ্গে যোগাযোগ, অস্ত্র রাখা এবং ঘুষ নেওয়ার অভিযোগ আনা হয়েছে।

Tag :
জনপ্রিয় সংবাদ

পাটগ্রামে দবির উদ্দিন চিকিৎসা সহায়তা ফাউন্ডেশনের নগদ সহায়তা প্রদান

ইরানের হয়ে গুপ্তচরবৃত্তি, সৌদি আরবে ১৫ জনের মৃত্যুদণ্ড

আপডেট টাইম : ০৫:৫৩:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ ডিসেম্বর ২০১৬