অপরাহ্ন, শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫, ২২ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo আজ লালমনিরহাট হানাদারমুক্ত দিবস,বুড়িমারীতে ছিল ৬ নম্বর সেক্টরের সদরদপ্তর Logo ডিসি অফিসের নিয়োগ বাতিলের দাবিতে হরিজন সম্প্রদয়ের মানববন্ধন Logo পাটগ্রামে জব্দকৃত সার বিক্রি অনিয়মের অভিযোগ:কর্মকর্তাদের ভূমিকা নিয়ে সমালোচনার ঝড় Logo বিএনপি’র হাইকমান্ডকে বাউফলে ধানের শীষের প্রতীক বরাদ্দের পুনর্বিবেচনার আহ্বান Logo ফেব্রুয়ারির নির্বাচনের জন্য সব প্রস্তুতি সম্পন্ন করেছে: রুহুল কবির রিজভী Logo লালমনিরহাট-৩ আসনে জামায়াতের প্রার্থী আবু তাহেরের নির্বাচনী সাধারণ সভা অনুষ্ঠিত Logo পাটগ্রাম সীমান্তে বিএসএফের গুলিতে নিহত তরুনের মরদেহ ফেরত Logo পশ্চিমগাঁও মাদ্রাসা-ই ইসলামিয়া জামিউল উলূম এর তিন দিনব্যাপী ওয়াজ মাহফিল ১ম দিন অনুষ্ঠিত Logo পাটগ্রাম সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত Logo নন্দীগ্রামে সন্ধ্যার পর ছিনতাইকারীদের ধারালো অস্ত্রের আঘাতে অটোভ্যান চালক আহত

বঙ্গবন্ধু স্যাটেলাইটসহ ৬ প্রকল্প অনুমোদন

বাংলার খবর২৪.কমindex_51511_51696: জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় চূড়ান্ত অনুমোদন পেয়েছে বঙ্গবন্ধু স্যাটেলাইট উৎক্ষেপন প্রকল্প। এটিসহ ৪ হাজার ২৯৬ কোটি ৬৩ লাখ টাকার ৬টি প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে।

নগরীর শেরেবাংলা নগরে পরিকল্পনা কমিশনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে একনেক সভায় এসব প্রকল্পের অনুমোদন দেওয়া হয়।

বঙ্গবন্ধু স্যাটেলাইট উৎক্ষেপন প্রকল্পের ব্যয় ধরা হয়েছে ২ হাজার ৯৬৭ কোটি ৯৫ লাখ টাকা। এছাড়া বাকি প্রকল্পের মধ্যে ‘বাংলাদেশ রেলওয়ের ১২০টি ব্রডগেজ যাত্রীবাহী ক্যারেজ সংগ্রহ প্রকল্পের জন্য ৯৭৫ কোটি ৯৭ লাখ টাকার অপর একটি প্রকল্পও অনুমোদ দেওয়া হয়। রেলপথ মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ রেলওয়ে জুলাই ২০১৪ হতে জুন ২০১৭ মেয়াদে প্রকল্পটি বাস্তবায়ন করবে।

এছাড়া ‘ইনস্টিটিউট অব লাইভস্টক সায়েন্স এন্ড টেকনোলজি’ প্রকল্পে ২০৭ কোটি ৩৮ লাখ টাকার একটি প্রকল্প অনুমোদিত হয় একনেকে। প্রাণিসম্পদ অধিদফতর জুলাই ২০১৪ হতে জুন ২০১৯ মেয়াদে প্রকল্পটি বাস্তবায়ন করবে। এ প্রকল্পের আওতায় নেত্রকোনা, গোপালগঞ্জ, খুলনা, ব্রাহ্মণবাড়িয়া ও গাইবান্ধায় ৫টি ‘ইনস্টিটিউট অব লাইভস্টক সায়েন্স এন্ড টেকনোলজি’ স্থাপন করা হবে।

বিদ্যুতের অবৈধ ব্যবহার রোধ, সিস্টেম লস কমানো এবং অগ্রিম বিদ্যুৎ বিল আদায়ের লক্ষ্যে ‘খুলনা শহরের জন্য প্রি-পেমেন্ট মিটারিং (১ম পর্যায়)’ শীর্ষক ৪২ কোটি ৪৩ লাখ টাকার একটি প্রকল্প অনুমোদন দেওয়া হয়।

এছাড়া রফতানিযোগ্য পণ্য সামগ্রী গুদামজাত সুবিধাসহ হ্যান্ডলিং সুবিধা উন্নয়নের লক্ষ্যে ‘তামাবিল স্থল বন্দর উন্নয়ন’ প্রকল্পে ৬৯ কোটি ২৬ লাখ টাকা এবং ৩৩ কোটি টাকা ব্যয়ে ‘নিমগাছি সমাজভিত্তিক মৎস্য চাষ’ প্রকল্পের চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়েছে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে এতে উপস্থিত ছিলেন পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল, অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত, শিল্পমন্ত্রী আমির হোসেন আমু, বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন, গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন, পানিসম্পদমন্ত্রী আনিসুল ইসলাম মাহমুদ, নৌ-পরিবহনমন্ত্রী শাজাহান খান, প্রমুখ।

বৈঠক শেষে পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল সাংবাদিকদের কাছে এসব তথ্য উপস্থাপন করেন।

Tag :
জনপ্রিয় সংবাদ

আজ লালমনিরহাট হানাদারমুক্ত দিবস,বুড়িমারীতে ছিল ৬ নম্বর সেক্টরের সদরদপ্তর

বঙ্গবন্ধু স্যাটেলাইটসহ ৬ প্রকল্প অনুমোদন

আপডেট টাইম : ০৫:০৮:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর ২০১৪