অপরাহ্ন, রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ২৬ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo লালমনিরহাট-২: ভোটারদের মধ্যে টাকা বিতরণের অভিযোগ ‘সাজানো’, দাবি জনতার দলের চেয়ারম্যানের। Logo বিএনপির ইশতেহার: কৃষক কার্ড-ঋণ মওকুফ-নিরাপদ খাদ্যের প্রতিশ্রুতি Logo আবারও ইনকিলাব মঞ্চের নেতাকর্মীদের ওপর সাউন্ড গ্রেনেড নিক্ষেপ Logo হাদি হত্যার তদন্তে রোববার জাতিসংঘে চিঠি দেবে সরকার Logo ঢাকা ১৭ আসনে জাতীয়তাবাদী সাংস্কৃতিক দলের পথসভা, মিছিল ও লিফলেট বিতরণ অনুষ্ঠিত Logo বাংলাদেশকে কাঁধে নিয়ে আগামী ১৩ তারিখ নতুন সূর্য উঠবে – ডা. শফিকুর রহমান Logo এ নির্বাচন বেইমানদের ‘লাল কার্ড’ দেখানোর নির্বাচন: ডা. শফিকুর রহমান Logo পাটগ্রাম সীমান্তে ৬ বাংলাদেশিকে ধরে পুলিশে দিল বিএসএফ, নির্যাতনের অভিযোগ Logo বাউফলে রাতে মাইকিং ও শোডাউন: হাতপাখার প্রার্থীর আচরণবিধি লঙ্ঘন Logo ইস্টার্ন হাউজিং লিমিটেড এর চেয়ারম্যান মঞ্জুরুল ইসলামের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান শুরু! হাউজিং ব্যবসার নামে ভয়ানক প্রতারণার ফাঁদ!

বিচারপতিদের অভিশংসন সংসদের হাতে সংবিধানের ষোড়শ সংশোধনী বিল পাস হচ্ছে বুধবারে

বাংলার খবর২৪.কমindex_51643: বিচারপতিদের অভিশংসন ক্ষমতা সংসদের হাতে রেখে সংবিধানের ষোড়শ সংশোধনী বিল প্রস্তাব পাশ হচ্ছে বুধবার। জাতীয় সংসদের হুইপ আতিউর রহমান আতিক মঙ্গলবার এ তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে গত ৭ সেপ্টেম্বর ‘সংবিধানের ষোড়শ সংশোধন বিল-২০১৪’ সংসদে উত্থাপিত হয়। এরপর পরীক্ষা-নিরীক্ষার জন্য এক সপ্তাহ সময় দিয়ে তা আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটিতে পাঠানো হয়।

দু’টি বৈঠকের পর সংসদীয় কমিটি ওই বিলে তাদের সুপারিশসহ রোববার প্রতিবেদন সংসদে উপস্থাপন করে।

সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, সংবিধান সংশোধন বিল পাসের যাবতীয় বিষয়গুলো ইতোমধ্যেই গ্রহণ করা হয়েছে। সংবিধান সংশোধনের বিল কণ্ঠভোটের পাশাপাশি বিভক্তি ভোটের মাধ্যমে পাস করানোর বিধান রয়েছে। এ লক্ষ্যে ভোটের ব্যালটও প্রস্তুত করা হয়েছে।

সংসদ সদস্যরা কণ্ঠভোটে বিলটি পক্ষে -বিপক্ষে ভোট দেওয়ার পর লবিতে রাখা ব্যালটে স্বাক্ষরের মাধ্যমেও ভোট দেবেন।

সংসদ সচিবালয় সূত্র জানায়, জাতীয় পার্টির কাজী ফিরোজ রশীদ, ওয়ার্কার্স পার্টির ফজলে হোসেন বাদশা, স্বতন্ত্র সংসদ সদস্য রুস্তম আলী ফরাজী, হাজী মো. সেলিম, তাহজীব আলম সিদ্দিকী বিলের ওপর কয়েকটি সংশোধনী প্রস্তাব জমা দিয়েছেন।

প্রস্তাবের বেশিরভাগেই বিচারপতি অপসারণের সঙ্গে সঙ্গে নিয়োগের বিধিমালার প্রস্তাবিত আইনে যোগ করার প্রস্তাব দেওয়া হয়েছে; যে কথা বলে আসছেন আওয়ামী লীগ সমর্থক বিভিন্ন আইনজীবীও।

আইনমন্ত্রী আনিসুল হক জানিয়েছেন, সবকিছু ঠিক থাকলে এই আইন তিন মাসের মধ্যে করা হবে।

প্রসঙ্গত, ১৯৭২ সালে সংবিধান প্রণয়নের সময় উচ্চ আদালতের বিচারকদের পদের মেয়াদ নির্ধারণ ও তাদের অপসারণের ক্ষমতা সংসদের হাতে ছিল। ১৯৭৫ সালে সংবিধানের চতুর্থ সংশোধনীর পর এই ক্ষমতা রাষ্ট্রপতির হাতে স্থানান্তরিত হয়।

চতুর্থ সংশোধনী বাতিল হলে জিয়াউর রহমানের সরকারের আমলে এক সামরিক আদেশে বিচারপতিদের অভিশংসনের জন্য সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল গঠন করা হয়। এবার পুনরায় আইন প্রণেতাদের হাতে বিচারকদের সরানোর ক্ষমতা ফিরে এলো।

সংসদের বাইরে থাকা বিএনপি বলছে, আওয়ামী লীগ বিচার বিভাগের ওপর নিরঙ্কুশ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করে অবৈধ ক্ষমতা আরো পাকাপোক্ত করার জন্য সংবিধান সংশোধনের এই উদ্যোগ নিয়েছে।

তবে সরকার পক্ষ এই অভিযোগ অস্বীকার করে বলছে, রাষ্ট্রের সব অংশের দায়বদ্ধতা সৃষ্টি করতেই ১৯৭২ এর সংবিধানের ওই বিধান পুনঃপ্রতিষ্ঠা করতে এই উদ্যোগ নেওয়া হয়েছে। সংবিধানের এই সংশোধনীর ফলে কোনো বিচারপতিদের বিরুদ্ধে অভিযোগ উঠলে তাদের সরানোর প্রক্রিয়া নিয়ে একটি আইন প্রণয়ন করবে সরকার। – See more at: http://www.sheershanews.com/2014/09/16/51643#sthash.yQpGE6uC.dpuf

Tag :
জনপ্রিয় সংবাদ

লালমনিরহাট-২: ভোটারদের মধ্যে টাকা বিতরণের অভিযোগ ‘সাজানো’, দাবি জনতার দলের চেয়ারম্যানের।

বিচারপতিদের অভিশংসন সংসদের হাতে সংবিধানের ষোড়শ সংশোধনী বিল পাস হচ্ছে বুধবারে

আপডেট টাইম : ০৫:১৩:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর ২০১৪