পূর্বাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক

কক্সবাজারে বাস উল্টে প্রাণ গেল ৪ যাত্রীর

কক্সবাজার : কক্সবাজারের রামুতে একটি দূরপাল্লার যাত্রীবাহী বাস উল্টে চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ২৯।

রবিবার দুপুর ৩টার দিকে কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের রামু উপজেলার রশিদ নগর ইউনিয়নের পানির ছড়া নামক এলাকায় এ দুর্ঘটনা ঘটে।খবর পেয়ে রামু সেনানিবাসের একটি দল সেখানে গিয়ে উদ্ধার কার্যক্রম চালায়।

পুলিশ জানিয়েছে, বাসটি কক্সবাজার থেকে চট্টগ্রামের উদ্দেশ্যে যাচ্ছিল। রামুর রশিদ নগরে পৌঁছানোর পর চালক নিয়ন্ত্রণ হারালে বাসটি সড়কের পার্শ্বে ধান ক্ষেতে পড়ে উল্টে যায়। এতে ৩৩ জন আহত হন। এদের মধ্যে ২৭ জনকে রামু হাসপাতালে ও ৬ জনকে ডুলাহাজারা হাসপাতালে চিকিৎসার জন্য নেওয়া হয়। এর মধ্যে রামু হাসপাতালে দু’জনের মৃত্যু হয়। নিহতরা হলেন কক্সবাজারের পেকুয়া উপজেলার টৈটং এর মো. শফিকুর রহমানের স্ত্রী রাজিয়া বেগম (২৫) ও কুতুবদিয়া উপজেলার লেবুরছড়ি গ্রামের মো. এবাদুল্লাহর পুত্র মো. ফারুক (২০)।

পরে আহত বাকি ২৫ জনকে কক্সবাজার জেলা সদর হাসপাতালে প্রেরণ করা হয়। সেখানেও দু’জনের মৃত্যু হয়। তারা হলেন চকরিয়া উপজেলার পূর্ব ভেওলা গ্রামের মৃত কবির আহমদের স্ত্রী নুর নাহার বেগম (৪৫) ও ঢাকা ভৈরবের মোহাম্মদ কাশেম (৪৫)।

Tag :

সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো

কক্সবাজারে বাস উল্টে প্রাণ গেল ৪ যাত্রীর

আপডেট টাইম : ০৫:২৯:১০ অপরাহ্ন, রবিবার, ১১ ডিসেম্বর ২০১৬