পূর্বাহ্ন, রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫, ২২ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo শহিদ ইসলাম সভাপতি ও খুরশীদ আলম সম্পাদক, খন্দকার আলমগীর কোষাধ্যক্ষ পুনঃনির্বাচিত Logo আজ লালমনিরহাট হানাদারমুক্ত দিবস,বুড়িমারীতে ছিল ৬ নম্বর সেক্টরের সদরদপ্তর Logo ডিসি অফিসের নিয়োগ বাতিলের দাবিতে হরিজন সম্প্রদয়ের মানববন্ধন Logo পাটগ্রামে জব্দকৃত সার বিক্রি অনিয়মের অভিযোগ:কর্মকর্তাদের ভূমিকা নিয়ে সমালোচনার ঝড় Logo বিএনপি’র হাইকমান্ডকে বাউফলে ধানের শীষের প্রতীক বরাদ্দের পুনর্বিবেচনার আহ্বান Logo ফেব্রুয়ারির নির্বাচনের জন্য সব প্রস্তুতি সম্পন্ন করেছে: রুহুল কবির রিজভী Logo লালমনিরহাট-৩ আসনে জামায়াতের প্রার্থী আবু তাহেরের নির্বাচনী সাধারণ সভা অনুষ্ঠিত Logo পাটগ্রাম সীমান্তে বিএসএফের গুলিতে নিহত তরুনের মরদেহ ফেরত Logo পশ্চিমগাঁও মাদ্রাসা-ই ইসলামিয়া জামিউল উলূম এর তিন দিনব্যাপী ওয়াজ মাহফিল ১ম দিন অনুষ্ঠিত Logo পাটগ্রাম সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

জাবিতে লাগাতার অবরোধের ডাক

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) প্রথম বর্ষে ভর্তি হতে আসা শিক্ষার্থীদের কাছ থেকে বিভাগ উন্নয়ন ফি আদায় বাতিলের দাবিতে এবার লাগাতার অবরোধে যাচ্ছে প্রগতিশীল ছাত্র জোট।

আগামী ১৫ ডিসেম্বর থেকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন লাগাতার অবরোধ করে রাখা হবে বলে ঘোষণা দিয়েছেন জোট নেতারা। সোমবার বিকেল সাড়ে ৩টায় বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষক কেন্দ্রে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেওয়া হয়।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে জোট নেতা ও ছাত্র ইউনিয়ন জাবি সংসদের সাংগঠনিক সম্পাদক অলিউর রহমান সান বলেন, ‘কর্মসূচির অংশ হিসেবে আজ থেকে শিক্ষক-শিক্ষার্থীদের কাছ থেকে গণস্বাক্ষর সংগ্রহ অভিযান এবং আগামী ১৫ ডিসেম্বর থেকে লাগাতার বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন অবরোধ করে রাখা হবে।’

সংবাদ সম্মেলনে জোট নেতারা ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘বিভাগ উন্নয়নের দায়িত্ব শিক্ষার্থীদের নয়। এটি রাষ্ট্রের দায়িত্ব। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) ২০ বছর মেয়াদি পরিকল্পনা বাস্তবায়নের জন্যই এই অনৈতিক বিভাগ উন্নয়নের দায়িত্ব নবীন শিক্ষার্থীদের ঘাড়ে চাপিয়ে দিয়ে তাদের জিম্মি করছে। প্রশাসন বিভাগ উন্নয়ন ফি বাতিল না করা পর্যন্ত আমরা আমাদের আন্দোলন চালিয়ে যাব।’

এর আগে বিভাগ উন্নয়ন ফি বাতিলের দাবিতে গত বৃহস্পতিবার সারাদিন ব্যাংক অবরোধ করে রাখে প্রগতিশীল ছাত্র জোটের নেতাকর্মীরা। অবরোধের মুখে ভর্তি স্থগিত করতে বাধ্য হয় প্রশাসন। পরে গত রোববার বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক বিভিন্ন দায়িত্বে থাকা শিক্ষকদের সঙ্গে উপাচার্যের এক বৈঠকে বিভাগ উন্নয়ন ফি বহাল রেখে আগামী ১৮ থেকে ২২ ডিসেম্বর ভর্তি কার্যক্রম চালানোর সিদ্ধান্ত হয়।

এ ছাড়া আন্দোলনকারীদের বাধা এড়াতে অগ্রণী ব্যাংকের যেকোনো শাখায় এবং শিক্ষার্থীদের নিজ নিজ বিভাগে উন্নয়ন ফি জমা নেওয়ার কৌশল গ্রহণ করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এরই পরিপ্রেক্ষিতে লাগাতার অবরোধের এ ঘোষণা দেয় প্রগতিশীল ছাত্র জোট।

Tag :
জনপ্রিয় সংবাদ

শহিদ ইসলাম সভাপতি ও খুরশীদ আলম সম্পাদক, খন্দকার আলমগীর কোষাধ্যক্ষ পুনঃনির্বাচিত

জাবিতে লাগাতার অবরোধের ডাক

আপডেট টাইম : ০৫:১৩:২৫ অপরাহ্ন, সোমবার, ১২ ডিসেম্বর ২০১৬