পূর্বাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক

মানবতার অনন্য দৃষ্টান্ত রাখলেন পুলিশ সদস্য আলী

একটি শিশুর জীবন বাঁচিয়ে মানবতার অনন্য দৃষ্টান্ত সৃষ্টি করলেন এক ডিবি পুলিশ সদস্য। তার নাম শের আলী।

রবিবার (১১ ডিসেম্বর) দুপুর একটার সময় কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের রামুর রশিদনগরে ইউনিক পরিবহণের একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গিয়ে ৪ জন নিহত হয়। আহত হয় ২৫ জনের বেশি। ওই বাসের নিচে চাপা পড়ে একটি ছোট্ট শিশু।

তিন ঘণ্টা চেষ্টার পর সেনাবাহিনীর সহযোগিতায় রক্তাক্ত শিশুটিকে উদ্ধার করে আনেন স্থানীয় বাসিন্দা শের আলী। উদ্ধার করা মাত্রই কোনো কিছু বুঝে উঠার আগেই রক্তাক্ত শিশুটিকে নিয়ে হাসপাতালের উদ্দেশ্যে সর্বশক্তি দিয়ে দৌঁড়ানো শুরু করেন তিনি। দৌঁড়ানোর সাথে সাথে অপরিচিত এ শিশুটির জন্য চিৎকার করে কাঁদতে থাকেন। তার কান্নায় শোকে স্তব্ধ গোটা পরিবেশ, সবাই অবাক।

শিশুটির কষ্ট ও যন্ত্রণা দেখেই অঝোরে কেঁদেছেন, তিনি যেন আপন কেউ। ওই সময় শের আলীর কান্না দেখে উপস্থিত জনতাও চোখের পানি আটকাতে পারেননি। শের আলী এবং হাজারো মানুষের দোয়া আর কান্না হয়তো সৃষ্টিকর্তা কবুল করেছেন। উম্মে হাবিবা নামের ওই শিশুটি এখন আশংকামুক্ত।

পুলিশ সদস্য কনস্টেবল শের আলী বর্তমানে চট্টগ্রাম মহানগর ডিবি পুলিশে কর্মরত। নিজ বাড়িতে ছুটি ভোগকালীন তিনি এ মানবতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেন।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের সিনিয়র সহকারী কমিশনার এ এস এম হাফিজুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

Tag :

সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো

মানবতার অনন্য দৃষ্টান্ত রাখলেন পুলিশ সদস্য আলী

আপডেট টাইম : ০৫:২৬:১৩ অপরাহ্ন, সোমবার, ১২ ডিসেম্বর ২০১৬