পূর্বাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক Logo সরকারি চাকরিজীবীদের টানা ৪ দিনের ছুটির সুযোগ

সিলেটের ডিসিসহ তিন কর্মকর্তাকে দুদকের নোটিশ

সিলেট জেলা প্রশাসক (ডিসি), অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও এনডিসি-নেজারতকে সম্পদের হিসাব দাখিল করতে নোটিশ পাঠিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। রোববার (১১ ডিসেম্বর) সন্ধ্যায় এ নোটিশ সংশ্লিষ্টদের দফতরে পাঠানো হয়।

দুদক সিলেটের উপ সহকারী পরিচালক রঞ্জিত কুমার কর্মকার এ তথ্য নিশ্চিত করে বলেন, সিলেটের জেলা প্রশাসক জয়নাল আবেদীন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শহিদুল ইসলাম চৌধুরী ও সহকারী কমিশনার (নেজারত) তানভীর আল নাসীফকে এ নোটিশ দেওয়া হয়েছে।

আগামী ১৮ ডিসেম্বরের মধ্যে এ তিন কর্মকর্তাকে দুদকের কাছে সম্পদের হিসাব দেওয়ার জন্য নোটিশে উল্লেখ করা হয়েছে।

তিনি বলেন, নগরীর উপশহরের বাসিন্দা জনৈক মুজিবুর রহমানের একটি অভিযোগের প্রেক্ষিতে কমিশন থেকে দুদক সিলেটের সহকারী পরিচালক দেবব্রত মন্ডলকে তদন্তের দায়িত্ব দেওয়া হয়। প্রাথমিক তদন্ত শেষে এ নোটিশ পাঠানো হয়।

রঞ্জিত কুমার কর্মকার বলেন, অভিযুক্তরা হাটবাজার, পাথর কোয়ারি, জলমহাল ইজারা দেওয়ার নামে অবৈধ সম্পদ অর্জন, এলআর ফান্ড ও সিলেট সার্কিট হাউজের টাকা লুটপাট করেছেন। এ জন্য জনৈক মুজিবুর রহমান এ তিন কর্মকর্তার বিরুদ্ধে দুদকে অভিযোগ দাখিল করেন।

Tag :

বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ

সিলেটের ডিসিসহ তিন কর্মকর্তাকে দুদকের নোটিশ

আপডেট টাইম : ০৫:২৭:৫০ অপরাহ্ন, সোমবার, ১২ ডিসেম্বর ২০১৬