পূর্বাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক

শের আলীকে নিয়ে গর্বিত চট্টগ্রাম পুলিশ

ডেস্ক: শের আলী। বাংলাদেশ পুলিশ বাহিনীতে এখন আলোচিত নাম। দুর্ঘটনাকবলিত বাস থেকে একটি শিশুকে বাঁচাতে গিয়ে শের আলীর কান্না অনেককেই অশ্রুসজল করেছে।

শের আলী চট্টগ্রাম মহানগর গোয়েন্দা পুলিশের সদস্য। তার এমন মানবিক কাজে গর্বিত এখন চট্টগ্রাম মহানগর পুলিশ। শের আলীর মহৎ কর্মে প্রেসিডেন্ট পুলিশ পদকের জন্য সুপারিশ করতে যাচ্ছেন চট্টগ্রাম মহানগর পুলিশ কমিশনার ইকবাল বাহার।

চট্টগ্রাম মহানগর পুলিশ কমিশনার ইকবাল বাহার বলেন, ‘শের আলীর জন্য আমরা সত্যি গর্বিত। তার মতো পুলিশ সদস্যরা বাংলাদেশ পুলিশ বাহিনীর অহংকার। পুলিশ বাহিনী শুধুই অপরাধ দমন নয়, যে কোন মানবিক কাজেও ছুটে আসে। শের আলী এর অন্যতম উদাহরণ।

পুলিশ কমিশনার জানান, শের আলী চট্টগ্রাম নগর গোয়েন্দা পুলিশের উত্তর ও দক্ষিণ বিভাগে বোমা নিষ্ক্রিয়করণ ইউনিটে কর্মরত। তার কনস্টেবল নম্বর ২৫৪৬। আগামী জানুয়ারি মাসে পুলিশ সপ্তাহে প্রেসিডেন্ট পুলিশ পদক পেতে শের আলীর জন্য পুলিশ হেডকোয়ার্টারে সুপারিশপত্র প্রেরণ করা হবে। আজ বুধবার বিকেলেই এই সুপারিশ ঢাকায় প্রেরণ করা হবে বলে পুলিশ কমিশনার জানান। এ ছাড়া নগর গোয়েন্দা পুলিশের পক্ষ থেকেও শের আলীকে পুরস্কৃত করা হবে।

চট্টগ্রাম মহানগর গোয়েন্দা পুলিশের উপ-কমিশনার পরিতোষ ঘোষ বলেন, ‘শের আলী আমার অধীনে কর্মরত। সে ছুটিতে গিয়ে যে মানবিক ঘটনায় অংশ নিয়ে সারাদেশে পুলিশ বাহিনীর মুখ যেভাবে উজ্জল করেছেন তাতে আমরা গর্বিত। শের আলীকে বিভাগীয়ভাবে পুরস্কৃত করার উদ্যোগ নেওয়া হয়েছে।’ মঙ্গলবার শের আলী ছুটি শেষে কাজে যোগ দিয়েছেন বলে জানান উপ-কমিশনার।

উল্লেখ্য, গত রোববার দুপুরে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের রামু উপজেলার পানিরছড়া এলাকায় শের আলীর বাড়ির কাছাকাছি এলাকায় বাস উল্টে ভয়াবহ দুর্ঘটনা ঘটে। এতে নিহত হন ৪ জন। এই দুর্ঘটনায় একটি শিশু বাসের চাপায় আটকে থাকলে আর্তনাদরত কন্যা শিশুটিকে বাঁচাতে এগিয়ে যান শের আলী। প্রায় ঘন্টাব্যাপী চেষ্টার পর শিশুটিকে উদ্ধার করে দৌড়ে হাসপাতালে নিয়ে যাওয়ার সময় কান্নায় ভেঙে পড়েন শের আলী। এই ছবি ফেসবুকের মাধ্যমে ছড়িয়ে পড়ে সারাদেশে।

Tag :

সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো

শের আলীকে নিয়ে গর্বিত চট্টগ্রাম পুলিশ

আপডেট টাইম : ০৪:০৬:৪৭ অপরাহ্ন, বুধবার, ১৪ ডিসেম্বর ২০১৬