পূর্বাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক Logo সরকারি চাকরিজীবীদের টানা ৪ দিনের ছুটির সুযোগ

ছাতকে দেবরের লাঠি পেটায় ভাবির মৃত্যু

সুনামগঞ্জ: ছাতকে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দেবরের লাঠির আঘাতে ভাবি শাহানারা মৃত্যু ঘটেছে। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার বেলা ২টায় উপজেলার দক্ষিণ খুরমা ইউপির মনিরজ্ঞাতি-গোরাদেও গ্রামে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, গোরাদেও গ্রামের আব্দুল বাহারের স্ত্রী শাহানারা বেগম (৪০) এর সাথে রান্নার জন্যে আমন ধানের খড় কুড়ানো নিয়ে পাশের ঘরের আব্দুল জলিলের পুত্র মনিরজ্ঞাতি হাইস্কুলের দফতরি জেহেদ মিয়াসহ অন্যান্যদের সাথে কথা কাটাকাটি হয়। জেহেদ মিয়া শাহানারার দেবর বলে জানা গেছে।

একপর্যায়ে বিষয়টি সংঘর্ষে রূপ নিলে শাহানারাকে লাঠি-সোটা দিয়ে পিটিয়ে গুরুতর আহত করে দেবর জেহেদ মিয়াসহ তার সহযোগিরা। এসময় মাকে বাঁচাতে গিয়ে পুত্র সুহিবুল আহত হয়।

পরে স্থানীয় লোকজন তাকে মূমূর্ষ অবস্থায় উদ্ধার করে কৈতক হাসপাতালে ও সেখান থেকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষনা করেন। শাহানারা বেগমের মৃত্যুর সংবাদে জাহেদ আলী স্ব-পরিবারে আত্মগোপনে চলে গেছে বলে জানা গেছে। এ ঘটনায় নিহতের পুত্র মুহিবুর রহমান বাদী হয়ে ৭ জনকে আসামী করে মঙ্গলবার ছাতক থানায় একটি হত্যা মামলা (নং-২০) দায়ের করে। এব্যাপারে ইউপি চেয়ারম্যান আব্দুল মছব্বির, সদস্য সুহেল মিয়া তুচ্ছ বিষয় নিয়ে এ অমানবিক ঘটনা ঘটানো সঠিক হয়নি দাবি করে তারা জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।

ছাতক থানার এসআই নূর মিয়া ঘটনাস্থল পরিদর্শন করেছেন। থানার অফিসার্স ইনচার্জ অশেক সুজা মানুন ঘটনার সত্যতা স্বীকার করে জড়িতদের কঠোর আইনানূগ ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন।

Tag :

বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ

ছাতকে দেবরের লাঠি পেটায় ভাবির মৃত্যু

আপডেট টাইম : ০৪:১৪:৪৮ অপরাহ্ন, বুধবার, ১৪ ডিসেম্বর ২০১৬