পূর্বাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ Logo নারায়ণগঞ্জ এলজিইডিতে আহসানুজ্জামানের দুর্নীতির অভিযোগ Logo গণপূর্তে খালেকুজ্জামান সিন্ডিকেটের ‘রাজত্ব’ দেখার যেনো কেউ নেই Logo মিরপুর বিআরটিএ’তে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ০৫ দালালকে কারাদণ্ড দেওয়া হয়েছে Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন

এবার নির্বাচনের দিন ‘কোরবানী’ হবে সাখাওয়াত: শামীম ওসমান

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জ-৪ আসনের সাংসদ একেএম শামীম ওসমান বলেছেন, গত সিটি নির্বাচনের আগে রাত ১২ টায় তৈমূর ভাইকে কোরবানী দেয়া হয়েছিলো, এবার নির্বাচনের দিন বেলা ১২ টায় বিএনপির মেয়র প্রার্থী এড. সাখাওয়াত হোসেন খানকে কোরবানী দেয়া হবে। মঙ্গলবার রাতে একটি বেসরকারী টেলিভিশনের টক শো’তে শামীম ওসমান এমনই মন্তব্য করেন। একই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, বিএনপির চেয়ারপার্সন খালেদা জিয়ার উপদেষ্টা এড. তৈমূর আলম খন্দকার।

যদিও বিএনপির মেয়র প্রার্থী এড. সাখাওয়াত হোসেন খান ইতিমধ্যেই ঘোষণা দিয়েছেন, যা কিছুই হোক না কেন, নির্বাচনের শেষতক পর্যন্ত তিনি মাঠে থাকবেন।

আগামী ২২ ডিসেম্বর অনুষ্ঠিত হবে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচন। যেখানে আওয়ামীলীগের মেয়র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দীতা করছেন শামীম ওসমানের একসময়কার চির প্রতিদ্বন্দী ডা: সেলিনা হায়াত আইভী। কিন্তু অতীতের থাকা সকল অভিমান ভুলে এবার আইভীর পক্ষে সবাইকে কাজ করার নির্দেশ দিয়েছেন শামীম ওসমান। আইভীকে ছোট বোন হিসেবে দোয়া করে নৌকা সম্বলিত দু’টি শাড়ীও উপহার পাঠিয়েছেন এই এমপি।

প্রসঙ্গত, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রথম নির্বাচনে বিগত ২০১১ সালে ৩০ অক্টোবর বিএনপি সমর্থিত মেয়র প্রার্থী ছিলেন এড. তৈমূর আলম খন্দকার আর আওয়ামীলীগ সমর্থিত মেয়র প্রার্থী ছিলেন একেএম শামীম ওসমান। স্বতন্ত্র মেয়র প্রার্থী ছিলেন ডা: সেলিনা হায়াত আইভী। আইভীকে নির্বাচনী বৈতরণী পার করতে বিএনপি নির্বাচনের ঠিক আগের রাতে তাদের মেয়র প্রার্থী এড তৈমূর আলম খন্দকারকে বসিয়ে দেয়। আর বিএনপি জামাতের ভোটে আইভী লক্ষাধিক ভোটের ব্যবধানে শামীম ওসমানকে পরাজিত করে মেয়র নির্বাচিত হন। এছাড়াও ঢাকা উত্তর ও দক্ষিণ এবং চট্রগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনে অংশ নিয়ে বিএনপি নির্বাচনের দিন সকাল ১১ টায় নির্বাচন বর্জন করে। সেই অভিজ্ঞতার আলোকেই শামীম ওসমান এ মন্তব্য করেন বলে মনে করছে রাজনৈতিক বোদ্ধারা।

Tag :
জনপ্রিয় সংবাদ

পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ

এবার নির্বাচনের দিন ‘কোরবানী’ হবে সাখাওয়াত: শামীম ওসমান

আপডেট টাইম : ০৫:০১:২৯ অপরাহ্ন, বুধবার, ১৪ ডিসেম্বর ২০১৬