পূর্বাহ্ন, রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo “বাঙ্গরা বাজার থানা সমিতি-ঢাকা’র নির্বাচন সভাপতি মোমেন, সাধারণ সম্পাদক আবির Logo পাটগ্রামে দবির উদ্দিন চিকিৎসা সহায়তা ফাউন্ডেশনের নগদ সহায়তা প্রদান Logo পাটগ্রামে ইহসান ইয়ুথ সার্কেলের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি Logo কায়েতপাড়ায় বসতভিটা রক্ষার দাবিতে ১০ গ্রামের মানুষের থানায় গণঅভিযোগ Logo পাটগ্রামে জমি নিয়ে বিরোধে প্রতিপক্ষের হামলা, নারীসহ আহত ৪ Logo পাটগ্রামে রাস্তা ভেঙে চলাচল বন্ধ প্রায় দুই হাজার পরিবারের চলাচলে দুর্ভোগ Logo কুষ্টিয়ায় শিশুকে বলাৎকারের অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার Logo জুলাই গণঅভ্যুত্থান দিবস আজ Logo পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ Logo নারায়ণগঞ্জ এলজিইডিতে আহসানুজ্জামানের দুর্নীতির অভিযোগ

সচিব পদে বড় ধরনের রদবদল

ফারুক আহমেদ সুজন : সচিব ও সমমর্যাদার পদে বড় ধরনের রদবদল হয়েছে। এর মধ্যে আটজন অতিরিক্ত সচিবকে বিভিন্ন মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব বা সমপর্যায়ের পদে নিয়োগ দেওয়া হয়েছে।একজন ভারপ্রাপ্ত সচিবকে পদোন্নতি দিয়ে পূর্ণ সচিব ও আরেকজনকে একটি মন্ত্রণালয়ের সচিব হিসেবে বদলি করা হয়েছে।

বৃহস্পতিবার জনপ্রশাসন মন্ত্রণালয় এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করে। জনপ্রশাসন মন্ত্রণালয় সূত্র জানায়, বর্তমান সচিবদের মধ্যে বেশ কয়েকজন অবসরোত্তর ছুটিতে যাওয়ার পরিপ্রেক্ষিতে এই পরিবর্তন আনা হয়েছে।

ভারপ্রাপ্ত সচিব হিসেবে দায়িত্ব পাওয়া কর্মকর্তাদের মধ্যে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন কাউন্সিলের চেয়ারম্যান আহমদ কায়কাউসকে বিদ্যুৎ বিভাগের ভারপ্রাপ্ত সচিব, ঢাকা যানবাহন সমন্বয় বোর্ডের নির্বাহী পরিচালক মো. কায়কোবাদ হোসেনকে ভারপ্রাপ্ত খাদ্যসচিব, পেট্রোবাংলার চেয়ারম্যান ইশতিয়াক আহমেদকে পরিবেশ ও বন মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক মো. আলমগীরকে শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা বিভাগের ভারপ্রাপ্ত সচিব এবং বাণিজ্য মন্ত্রণালয়ের ডব্লিউটিও সেলের মহাপরিচালক শুভাশীষ বোসকে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব করা হয়েছে।

বিআরটিএর চেয়ারম্যান নজরুল ইসলামকে পরিকল্পনা কমিশনের ভারপ্রাপ্ত সদস্য (ভারপ্রাপ্ত সচিব পদমর্যাদা), বিদ্যুৎ বিভাগের টেকসই ও নবায়নযোগ্য জ্বালানি উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম সিকদারকে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন কাউন্সিলের চেয়ারম্যান (ভারপ্রাপ্ত সচিব মর্যাদা) ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আবু হেনা মো. রহমাতুল মুনিমকে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের চেয়ারম্যান (ভারপ্রাপ্ত সচিব পদমর্যাদায়) করা হয়েছে। আর পেট্রোলিয়াম করপোরেশনের চেয়ারম্যান মোহাম্মদ মাহমুদ রেজা খানকে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের সচিব করা হয়েছে।

এছাড়া পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ে ভারপ্রাপ্ত সচিব প্রশান্ত কুমার রায়কে পদোন্নতি দিয়ে ওই মন্ত্রণালয়ের পূর্ণ সচিব করা হয়েছে।

Tag :
জনপ্রিয় সংবাদ

“বাঙ্গরা বাজার থানা সমিতি-ঢাকা’র নির্বাচন সভাপতি মোমেন, সাধারণ সম্পাদক আবির

সচিব পদে বড় ধরনের রদবদল

আপডেট টাইম : ০৪:১৪:১৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ ডিসেম্বর ২০১৬