অপরাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক Logo সরকারি চাকরিজীবীদের টানা ৪ দিনের ছুটির সুযোগ

সুগন্ধা নদীতে নৌকা ডুবে চারদিন ধরে জেলে নিখোঁজ

ঝালকাঠির সুগন্ধা নদীতে বালুবোঝাই একটি ট্রলারের সঙ্গে ধাক্কা লেগে নৌকাডুবির ঘটনায় নিখোঁজ জেলে আবদুল মালেক হাওলাদারের (৭০) চারদিনেও সন্ধান মেলেনি।

ওই জেলের সন্ধানে নদীতীরে ছুটে বেড়াচ্ছেন তাঁর স্বজনরা। ছোট ভাই আবদুল বারেক হাওলাদার জানান, গত মঙ্গলবার সন্ধ্যায় পৌর শ্মশানঘাট এলাকার সুগন্ধা নদীতে নৌকা নিয়ে মাছ ধরছিলেন তিনি। এ সময় একটি বালুবোঝাই ট্রলারের ধাক্কায় নৌকাটি ডুবে গিয়ে তিনি নিখোঁজ হন।

নিখোঁজ মালেক হাওলাদারের বাড়ি সদর উপজেলার মির্জাপুর গ্রামে।

মালেকের নিখোঁজ হওয়ার ব্যাপারে ঝালকাঠি সদর থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে।

ঝালকাঠি থানার উপপরিদর্শক (এসআই) আবদুল হালিম তালুকদার জানান, চারদিন ধরে নিখোঁজ জেলের সন্ধানে পুলিশের একটি দল নদীতে টহলরত আছে। স্বজনরাও তাঁকে উদ্ধারের ব্যাপারে সহযোগিতা করছেন।

Tag :

বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ

সুগন্ধা নদীতে নৌকা ডুবে চারদিন ধরে জেলে নিখোঁজ

আপডেট টাইম : ০৪:৩৮:৩৬ অপরাহ্ন, শুক্রবার, ১৬ ডিসেম্বর ২০১৬