পূর্বাহ্ন, রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo “বাঙ্গরা বাজার থানা সমিতি-ঢাকা’র নির্বাচন সভাপতি মোমেন, সাধারণ সম্পাদক আবির Logo পাটগ্রামে দবির উদ্দিন চিকিৎসা সহায়তা ফাউন্ডেশনের নগদ সহায়তা প্রদান Logo পাটগ্রামে ইহসান ইয়ুথ সার্কেলের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি Logo কায়েতপাড়ায় বসতভিটা রক্ষার দাবিতে ১০ গ্রামের মানুষের থানায় গণঅভিযোগ Logo পাটগ্রামে জমি নিয়ে বিরোধে প্রতিপক্ষের হামলা, নারীসহ আহত ৪ Logo পাটগ্রামে রাস্তা ভেঙে চলাচল বন্ধ প্রায় দুই হাজার পরিবারের চলাচলে দুর্ভোগ Logo কুষ্টিয়ায় শিশুকে বলাৎকারের অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার Logo জুলাই গণঅভ্যুত্থান দিবস আজ Logo পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ Logo নারায়ণগঞ্জ এলজিইডিতে আহসানুজ্জামানের দুর্নীতির অভিযোগ

তুরস্কে বোমা হামলায় নিহত ১৩ জনই সেনা সদস্য

ঢাকা:
তুরস্কে কায়সেরি শহরে সেনাবাহিনীর গাড়ি লক্ষ্য করে বোমা হামলায় ১৩ জন নিহত হয়েছেন। নিহত সবাই দেশটির সেনাবাহিনীর সদস্য। এ ঘটনায় আহত হয়েছেন প্রায় অর্ধশতাধিক মানুষ। নিহতের সংখ্যার আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এটা আত্মঘাতী গাড়ি বোমা হামলা বলে ধারণা করা হচ্ছে।

স্থানীয় কর্তৃপক্ষের বরাত দিয়ে শনিবার (১৭ ডিসেম্বর) বাংলাদেশ সময় দুপুরে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো এ খবর জানায়। তবে হামলায় এখন পর্যন্ত কেউ দায় স্বীকার করেনি।

সংগৃহীতসেনাবাহিনীর এক মুখপাত্র বলেন, সেনা সদস্যদের বহনকারী একটি বাস স্থানীয় বাজার পরিদর্শনের যাওয়ার সময় বোমা হামলার শিকার হয়। আহতদের মধ্যে বেশ কয়েকজন বেসামরিক লোক থাকতে পারেন।

হামলার পরপরই ঘটনাস্থলে আইনশৃঙ্খলা বাহিনী গিয়ে উদ্ধার তৎপরতা শুরু করে। আহতদের স্থানীয় বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। সপ্তাহ খানেক আগেও তুরস্কের ইস্তাবুল শহরে কুর্দি বিদ্রোহী গোষ্ঠীর বোমা হামলায় ৪৪ জন নিহত হন।

Tag :
জনপ্রিয় সংবাদ

“বাঙ্গরা বাজার থানা সমিতি-ঢাকা’র নির্বাচন সভাপতি মোমেন, সাধারণ সম্পাদক আবির

তুরস্কে বোমা হামলায় নিহত ১৩ জনই সেনা সদস্য

আপডেট টাইম : ০৪:৩৫:৩৫ অপরাহ্ন, শনিবার, ১৭ ডিসেম্বর ২০১৬