অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo পাটগ্রামে ক্যাশলেস ব্যাংকিং ও বাংলা কিউআর সেবা সম্প্রসারণে এনসিসি ব্যাংকের সচেতনতামূলক কর্মসূচি Logo সাংবাদিকদের নিরাপত্তা নিয়ে ‘ঢাকা মেট্রোপলিটন প্রেস ক্লাব’-এর গভীর উদ্বেগ; বিশেষ সুরক্ষা আইনের দাবি Logo গোপালগঞ্জে আইজিপি, এসআরবি ও বিজিবি মহাপরিচালক Logo বৈদ্যুতিক মিটার বিস্ফোরিত হয়ে বসতবাড়িতে আগুন, ক্ষতি অন্তত ১০ লাখ টাকা Logo আয়ুর্বেদিক শিল্প সমিতির (বামা) নেতার বিরুদ্ধে সদস্যপদ দেয়া ও অনুষ্ঠানের নামে অর্থ হাতিয়ে নেয়ার অভিযোগ Logo পাটগ্রাম শহরে অটোর দাপট, যানজটে নাকাল নগরবাসী Logo ট্রেনের ইঞ্জিন বিকল, চার ঘণ্টা ভোগান্তিতে ছয় শতাধিক যাত্রী Logo ১৯ নভেম্বর লালমনিরহাটে আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, ‘আলোকিত লালমনিরহাট’ কর্মসূচি পরিদর্শন করবেন Logo পাটগ্রামে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ Logo ৭ নভেম্বর: বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এক অবিস্মরণীয় দিন

রাজশাহী সীমান্তে ১১ মানব খুলিসহ কঙ্কাল উদ্ধার

রাজশাহী:
রাজশাহীর চর মাজারদিয়ার সীমান্ত এলাকা থেকে ১১টি মানব খুলিসহ কঙ্কালের বিভিন্ন অংশ উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা।

শনিবার (১৭ ডিসেম্বর) ভোরে বিজিবি-১ ব্যাটালিয়নের চর মাজারদিয়ার বিওপির একটি নিয়মিত টহলদল অভিযান চালিয়ে এগুলো উদ্ধার করে। তবে এ ঘটনায় বিজিবি সদস্যরা কাউকে আটক করতে পারেনি।

বিজিবি-১ ব্যাটালিয়নের অধিনায়ক সোহেল উদ্দিন পাঠান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে চর মাজারদিয়ার বিওপির কমান্ডার নায়েব সুবেদার আরশাদ আলীর নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়।

এ সময় চর মাজারদিয়ার পূর্বপাড়া এলাকা থেকে ১১টি মানব খুলিসহ কঙ্কালের বিভিন্ন প্রকারের বেশকিছু টুকরো উদ্ধার করে। তবে বিজিবি টহল দলের উপস্থিতি টের পেয়ে কঙ্কালগুলো ফেলে দুর্বৃত্তরা পালিয়ে যায়। উদ্ধার করা কঙ্কালগুলো শুল্ক কার্যালয়ে জমা দেওয়া হয়েছে বলেও জানান তিনি।

এর আগে ১৮ অক্টোবর রাজশাহী মেডিকেল কলেজের (রামেক) মর্গের দোতলার একটি কক্ষ থেকে থেকে ১৫টি কঙ্কাল উদ্ধার করে মহানগর গোয়েন্দা পুলিশ। ওই সময় কঙ্কাল কেনাবেচার সঙ্গে জড়িত থাকার অভিযোগে মর্গের দুই ডোম রিপন কুমার (৫৫) ও নীরেন রবিদাসকে (৪২) গ্রেফতার করা হয়।

গ্রেফতার দুই ডোম পুলিশকে বলেছিলেন, ভারত থেকে অবৈধপথে আসা খণ্ড খণ্ড কঙ্কাল জোড়া দিয়ে বিক্রি করতেন তারা।

এ ঘটনায় দায়ের করা মামলায় বর্তমানে তারা জামিনে রয়েছেন।

Tag :
জনপ্রিয় সংবাদ

পাটগ্রামে ক্যাশলেস ব্যাংকিং ও বাংলা কিউআর সেবা সম্প্রসারণে এনসিসি ব্যাংকের সচেতনতামূলক কর্মসূচি

রাজশাহী সীমান্তে ১১ মানব খুলিসহ কঙ্কাল উদ্ধার

আপডেট টাইম : ০৪:৪১:৪৪ অপরাহ্ন, শনিবার, ১৭ ডিসেম্বর ২০১৬