পূর্বাহ্ন, শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ২৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo পাটগ্রামে দবির উদ্দিন চিকিৎসা সহায়তা ফাউন্ডেশনের নগদ সহায়তা প্রদান Logo পাটগ্রামে ইহসান ইয়ুথ সার্কেলের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি Logo কায়েতপাড়ায় বসতভিটা রক্ষার দাবিতে ১০ গ্রামের মানুষের থানায় গণঅভিযোগ Logo পাটগ্রামে জমি নিয়ে বিরোধে প্রতিপক্ষের হামলা, নারীসহ আহত ৪ Logo পাটগ্রামে রাস্তা ভেঙে চলাচল বন্ধ প্রায় দুই হাজার পরিবারের চলাচলে দুর্ভোগ Logo কুষ্টিয়ায় শিশুকে বলাৎকারের অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার Logo জুলাই গণঅভ্যুত্থান দিবস আজ Logo পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ Logo নারায়ণগঞ্জ এলজিইডিতে আহসানুজ্জামানের দুর্নীতির অভিযোগ Logo গণপূর্তে খালেকুজ্জামান সিন্ডিকেটের ‘রাজত্ব’ দেখার যেনো কেউ নেই

ফায়ার সার্ভিসের কার্যক্রম প্রশংসার দাবিদার: স্বরাষ্ট্রমন্ত্রী

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কার্যক্রম প্রশংসার দাবিদার বলে উল্লেখ করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল। রবিবার (১৮ ডিসেম্বর) ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ ২০১৬-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

মিরপুরে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের ট্রেনিং কমপ্লেক্সে এই অনুষ্ঠান আয়োজিত হয়। এ বছর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহের প্রতিপাদ্য ‘সচেতনতা, প্রশিক্ষণ প্রস্তুতি: ভূমিকম্প মোকাবিলার সর্বোত্তম উপায়’। বেলুন উড়িয়ে এই আয়োজনের উদ্বোধন করেন স্বরাষ্ট্রমন্ত্রী।

উদ্বোধনের পরই ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের অপারেশনাল কার্যক্রমের এক মহড়া অনুষ্ঠিত হয়। মহড়ায় বিভিন্ন দুর্ঘটনায় আটকে পড়া মানুষদের কীভাবে উদ্ধার করা হয় তা দেখানো হয়।

প্রধান অতিথির বক্তব্যে বর্ণাঢ্য মহড়ার প্রশংসা করেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল। তিনি বলেন, ‘আপনারা অত্যন্ত আকর্ষণীয় মহড়া প্রদর্শন করেছেন। সারাদেশে আপনাদের কার্যক্রম সত্যিই প্রশংসার দাবিদার।’
সারাদেশে ফায়ার সার্ভিসের কার্যক্রম প্রসঙ্গে মন্ত্রী বলেন, ‘সারাদেশে ৩১৬টি ফায়ার স্টেশন চালু রয়েছে। ভয়াবহ দুর্ঘটনায় আপনাদের উদ্ধার কার্যক্রম প্রশংসিত হয়েছে। ফায়ারকর্মীদের জন্য ৫০ বেডের একটি বার্ন হাসপাতাল চালু হয়েছে।’

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যদের দক্ষতা বাড়াতে বিদেশে প্রশিক্ষণের ব্যবস্থা করা হচ্ছে এবং রেসকিউ বোট আনা হচ্ছে বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী।

উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত সচিব মোস্তফা কামাল উদ্দিন। এছাড়া ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স অধিদফদতরের মহাপরিচালক বিগ্রেডিয়ার জেনারেল আলী আহমেদ খান, ফায়ার সার্ভিসের পরিচালকসহ অন্যান্য কর্মকর্তারাও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

Tag :
জনপ্রিয় সংবাদ

পাটগ্রামে দবির উদ্দিন চিকিৎসা সহায়তা ফাউন্ডেশনের নগদ সহায়তা প্রদান

ফায়ার সার্ভিসের কার্যক্রম প্রশংসার দাবিদার: স্বরাষ্ট্রমন্ত্রী

আপডেট টাইম : ০৪:৫৭:৪৮ অপরাহ্ন, রবিবার, ১৮ ডিসেম্বর ২০১৬