অপরাহ্ন, শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক Logo সরকারি চাকরিজীবীদের টানা ৪ দিনের ছুটির সুযোগ Logo হাসপাতালে চিকিৎসা নিতে গিয়ে স্বামীর ছুরিকাঘাতে গৃহবধূ নিহত, আটক স্বামী

ধূমপানে বাধা দেয়ায় ইউপি চেয়ারম্যানকে মারধর

বাংলার খবর২৪.কম গাইবান্ধা: প্রকাশ্য ধূমপানে বাধা দেয়ায় গাইবান্ধার ফুলছড়ি উপজেলার ফজলুপুর ইউপি চেয়ারম্যানকে মারধর করেছে দুর্বৃত্তরা। আহত চেয়ারম্যানকে গাইবান্ধা আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ ও আহত চেয়ারম্যান বলেন, বুধবার দুপুরে সাবেক উপজেলা পরিষদ চত্ত্বরে ফজলুপুর ইউনিয়নের দুস্থদের মাঝে ভিজিএফ কর্মসূচির চাল বিতরণ চলছিল। দুপুরে চাল নিতে আসা রোজাদার ব্যক্তিদের সামনে প্রকাশ্যে ধূমপান শুরু করেন গজারিয়া গ্রামের দারাজ ডাক্তারের পুত্র আ. মালেক।

এসময় ফজলুপুর ইউনিয়নের খাটিয়ামারি গ্রামের ছালাম মিয়ার পুত্র ও ফজলুপুর ইউপি চেয়ারম্যান জয়নাল আবেদীন জালালের নাতি শাহিন মিয়া বাধা দেয়। এতে মালেক ক্ষিপ্ত হয়ে শাহিন মিয়াকে মারধর করে। এতে চেয়ারম্যান বাধা দিলে মালেক তাঁর মাথায় বাঁশের লাঠি দিয়ে আঘাত করলে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। চোখের সামনে চেয়ারম্যানকে মারতে দেখে চাল নিতে আসা লোকজন মালেককে পাল্টা মারধর করে।

খবর পেয়ে ফুলছড়ি থানা পুলিশ লাঠিচার্জ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহত চেয়ারম্যান জয়নাল আবেদীন জালালকে প্রথমে স্থানীয় গজারিয়া ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসার পর গাইবান্ধা সদর আধুনিক হাসপাতালে স্থান্তান্তর করা হয়।

এদিকে মালেককে পুলিশ হেফাজতে রেখে ফুলছড়ি স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

Tag :

কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত।

ধূমপানে বাধা দেয়ায় ইউপি চেয়ারম্যানকে মারধর

আপডেট টাইম : ০৩:৫৩:০৯ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ জুলাই ২০১৪