অপরাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক Logo সরকারি চাকরিজীবীদের টানা ৪ দিনের ছুটির সুযোগ

মা-মেয়েসহ ৩ জনকে গণধর্ষণ

পাবনার চাটমোহরে বান্ধবীর বাড়িতে বেড়াতে এসে মা-মেয়েসহ দুই গার্মেন্ট কর্মী গণধর্ষণের শিকার হয়েছেন।

বুধবার রাত সাড়ে ৮টার দিকে উপজেলার হরিপুর ইউনিয়নের রামপুর গ্রামে এ ঘটনা ঘটে।

পুলিশ গণধর্ষণের শিকার শিশুসহ তিনজনকে বৃহস্পতিবার সকালে উদ্ধার করেছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য দুই নারীসহ চারজনকে আটক করা হয়েছে।

স্থানীয়রা জানান, গার্মেন্টেস-এ চাকুরির সুবাদে হরিপুর ইউনিয়নের রামপুর গ্রামের প্রবাসী সোহেল রানা ওরফে পলু’র দ্বিতীয় স্ত্রী সীমা খাতুনের সঙ্গে ঢাকার আশুলিয়ার বাইপাইল এলাকার এক নারীর (২৮) বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে ওঠে।

সম্প্রতি ওই নারী তার মেয়ে (১২) ও একই এলাকার অন্য এক নারীসহ সুমির বাড়িতে বেড়াতে যান। সেখানে সোহেলের প্রথম স্ত্রী রোজিনা খাতুন এবং দ্বিতীয় স্ত্রী সীমা খাতুন বসবাস করেন।

বুধবার রাত সাড়ে ৮টার দিকে অজ্ঞাত ১০-১২ জন দুর্বৃত্ত দেশীয় অস্ত্রের মুখে আশুলিয়া থেকে বেড়াতে আসা মা-মেয়েসহ ওপর নারীকে জিম্মি করে। পরে দুর্বৃত্তরা তাদের পার্শ্ববর্তী গজারগাড়ী বিলে নিয়ে গণধর্ষণ করে ফেলে রেখে যায়।

এলাকাবাসী পুলিশকে এ খবর জানালে ভোর রাতে শিশুসহ তিনজনকে উদ্ধার করা হয়। পরে পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য প্রবাসী সোহেল রানার দুই স্ত্রী রোজিনা ও সীমা খাতুনকে আটক করে।

স্থানীয় ইউপি সদস্য ইউনুস আলী বলেন, ‘বেড়াতে এসে ধর্ষণের শিকারের ঘটনা অমানবিক। এর মধ্যে একটি ১২-১৩ বছরের শিশুও রয়েছে। ওই দিন এলাকায় ইসলামী জলসা থাকায় অধিকাংশ মানুষ বাড়িতে ছিলো না।’

চাটমোহর থানার ওসি একরামুল হক সরকার জানান, এ ঘটনায় তিনজনকে উদ্ধার করা হয়েছে। তাদের ডাক্তারি পরীক্ষার জন্য পাবনায় পাঠানো হয়েছে। এ বিষয়ে থানায় মামলা হয়েছে। জিজ্ঞাসাবাদের জন্য প্রবাসী সোহেল রানার দুই স্ত্রী রোজিনা ও সীমা খাতুন, সাইফুল ইসলাম এবং মাসুদ রানাকে আটক করা হয়েছে। তাদের চাটমোহরর থানায় রেখে জিহ্জাসাবাদ করা হচ্ছে।

Tag :
লেখক সম্পর্কে

বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ

মা-মেয়েসহ ৩ জনকে গণধর্ষণ

আপডেট টাইম : ০৪:৪৯:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ ডিসেম্বর ২০১৬