পূর্বাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক

সাবমেরিন দুটি এখন চট্টগ্রামে

চট্টগ্রাম : বাংলাদেশ নৌবাহিনীর জন্য চীন থেকে কেনা দুই সাবমেরিন ‘জয়যাত্রা’ ও ‘নবযাত্রা’ চট্টগ্রামে পৌঁছেছে।
বৃহস্পতিবার বিকেল সোয়া ৫টার দিকে সাবমেরিন দুটি নিয়ে জাহাজ এমভি কাংশেং কু চট্টগ্রাম সমুদ্রবন্দরের জেটিতে নোঙর করে।
কনভেনশনাল এ দুটি ডিজেল ইলেকট্রিক ডুবোজাহাজ, যার প্রতিটি দৈর্ঘ্যে ৭৬ মিটার ও প্রস্তে ৭ দশমিক ৬ মিটার। এ গুলো টর্পেডো ও মাইন দ্বারা সুসজ্জিত, যা শত্রুপক্ষের যুদ্ধজাহাজ ও ডুবোজাহাজে আক্রমণ করতে সক্ষম।
এ দুটি সাবমেরিন সংগ্রহের মাধ্যমে নৌবাহিনী ত্রিমাত্রিক শক্তি হিসেবে যাত্রা শুরু করল।
চট্টগ্রাম বন্দরের সচিব ওমর ফারুক জানান, সাবমেরিন বহনকারী জাহাজটি সোয়া ৫টার দিকে বন্দরের টার্মিনাল-২ এ পৌঁছায়। এর আগে চীনের লিয়াওনিং প্রদেশের দালিয়ান বন্দরের লিয়াওয়ান শিপইয়ার্ডে গত ১৪ নভেম্বর বাংলাদেশ নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল নিজামউদ্দিন আহমেদের কাছে ০৩৫জি সিরিজের দুটি সাবমেরিন হস্তান্তর করেন চীনের পিপলস লিবারেশন নেভির রিয়ার অ্যাডমিরাল লিউ জিঝু।

Tag :
লেখক সম্পর্কে

সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো

সাবমেরিন দুটি এখন চট্টগ্রামে

আপডেট টাইম : ০৬:০২:১৯ পূর্বাহ্ন, শুক্রবার, ২৩ ডিসেম্বর ২০১৬