পূর্বাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক

কুমিল্লার পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৫

কুমিল্লা প্রতিনিধি : কুমিল্লায় পৃথক সড়ক দুর্ঘটনায় ৫ জন নিহত হয়েছে। আহত হয়েছে আরও ৩ জন। গতকাল শুক্রবার সকালে কুমিল্লা নগরের চৌয়ারা বাজার এলাকার দয়াপুরসংলগ্ন অ্যাডভান্স ফিলিং স্টেশনের কাছে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দুর্ঘটনায় ৪ জন নিহত হয়েছে। আহত হয়েছে তিনজন।

অপর দিকে কুমিল্লার ক্যান্টনমেন্ট এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। নিহতরা হলেন পিকআপ ভ্যানের চালক মৌলভীবাজারের লামিয়া গ্রামের ক্ষিতিস দাসের ছেলে সুমন দাস (৩২), হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলার বালিধারা গ্রামের মাহমুদ মিয়ার ছেলে ইকবাল হোসেন (২০), একই উপজেলার আদনা গ্রামের এরশাদ মিয়ার ছেলে আয়নাল হোসেন (২২) এবং আয়নালের ভাই মনসুর (১৮)।

কুমিল্লা ময়নামতি হাইওয়ে ক্রসিং ফাঁড়ির এসআই মোহাম্মদ হানিফ জানান, কুমিল্লা মহানগরীর সদর দক্ষিণ থানার দয়াপুরের কাছে অ্যাডভান্স সিএনজি স্টেশনের সামনে ঢাকাগামী একটি মুরগিরবোঝাই পিকআপ ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে দাড়িয়ে থাকা একটি অজ্ঞাত পরিবহনের সাথে বেপোয়ারা গতিতে ধাক্কা খায়। এতে ঘটনাস্থলে পিকআপ ভ্যানের চালকসহ চারজন নিহত হন। দুর্ঘটনার পর অজ্ঞাত পরিবহনটি ঘটনাস্থল থেকে দ্রুত পালিয়ে যায়।

এদিকে শুক্রবার সকাল সাড়ে ৯টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সদর উপজেলার কুমিল্লা ক্যান্টনমেন্ট এলাকায় সিলেট থেকে কুমিল্লাগামী একটি পাথরবাহী ট্রাকের চাপায় বিপরীতগামী একটি মোটরসাইকেলকে ধাক্কা দেয়। ঘটনাস্থলেই এক মোটরসাইকেল আরোহী নিহত হন।

ময়নামতি হাইওয়ে ক্রসিং ফাঁড়ি ওসি মাহাবুবুর রহমান জানান, সকাল সাড়ে ৯টায় ক্যান্টনমেন্ট এলাকায় ট্রাকের ধাক্কায় এক মোটরসাইকেল আরোহী মারা যায়। তিনি খাগড়াছড়ির জেলার রামগরের আবু তাহেরের ছেলে মো. আজগর (২০)।

ময়নামতি হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুস সালাম দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানান, গতকাল সকাল সাড়ে ৭টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দয়াপুর বাজারের কাছে একটি পিকআপ দুর্ঘটনায় পড়লে এর ৪ যাত্রী ঘটনাস্থলেই মারা যান। মরদেহগুলো উদ্ধার করে ময়নামতি হাইওয়ে থানায় নেওয়া হয়েছে।

দয়াপুরের হোটেল ব্যবসায়ী প্রত্যক্ষদর্শী ফিরোজ আহমেদ বলেন, মুরগিবোঝাই একটি পিকআপ রাস্তার পাশে দাঁড়িয়ে ছিল। এ সময় পেছন থেকে একটি ট্রাক এসে ধাক্কা দিয়ে চলে গেলে ঘটনাস্থলেই ৪জনের মৃত্যু হয়।

Tag :
লেখক সম্পর্কে

সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো

কুমিল্লার পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৫

আপডেট টাইম : ১১:৩৬:৪২ পূর্বাহ্ন, শুক্রবার, ২৩ ডিসেম্বর ২০১৬